এক্সপ্লোর

Boney Kapoor Update: শ্রীদেবীর পিঠে লেখা 'বনি', পুরনো ছবি ভাইরাল নেট দুনিয়ায়

এই প্রথমবার নয়। শ্রীদেবী (Sridevi) চলে যাওয়ার পর মাঝেমধ্যেই বনি কপূরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভেসে ওঠে অভিনেত্রীর কিছু ছবি। প্রায়শই বনি কপূর (Boney Kapoor) তাঁর ভালোবাসার ছবি শেয়ার করেন।

মুম্বই: প্রযোজক বনি কপূরের (Boney Kapoor) এখনও কতটা মিস করেন শ্রীদেবীকে (Sridevi), তা বারবার ফুটে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পুরনো ছবি শেয়ার করেছেন বনি কপূর। ছবিতে দেখা যাচ্ছে, দুর্গা পুজোর দশমীর দিন প্রতিমা বরণ হচ্ছে। আর সেখানেই কপালে চওড়া সিঁদুরে সেজেছেন শ্রীদেবী। গালেও সিঁদুর লেগে। তবে, ছবিতে নজর কাড়ছে অভিনেত্রী পিঠে লেখা 'বনি' কপূরের নাম। সিঁদুর দিয়েই কেউ অভিনেত্রীর পিঠে বনি কপূরের নাম লিখেছেন। আর এই ছবি শেয়ার করেই প্রযোজক পুরনো দিনের স্মৃতিচারণা করেছেন।

শ্রীদেবীর পুরনো ছবি শেয়ার করে বনি কপূর লিখেছেন, '২০১২ সাল নাগাদ আমরা লখনউয়ে দুর্গাপুজো উদযাপন করছি।' অভিনেত্রীর পুরনো ছবি দেখে স্মৃতির পাতা ওল্টালেন নেট নাগরিকরাও। কোনও অনুরাগী কমেন্টে লিখলেন 'রূপ কি রানি'। আবার কোনও নেট নাগরিক লিখলেন, 'এটা এখনও বিশ্বাস করা যায় না যে শ্রীদেবী আর আমাদের মধ্যে নেই।' তবে, বেশ কিছু নেট নাগরিক একই প্রশ্ন করেছেন বনি কপূরকে। তাঁরা কমেন্টে লিখেছেন, 'স্যর, কে আপনার নাম লিখেছে? শুধুমাত্র জানার কৌতুহল হল তাই'।

আরও পড়ুন - Priyanka Chopra: প্রথমবার মঙ্গলসূত্র পরার অনুভূতি কেমন ছিল? স্পষ্ট বক্তব্য 'আধুনিকা' প্রিয়ঙ্কার

এই প্রথমবার নয়। শ্রীদেবী চলে যাওয়ার পর মাঝেমধ্যেই বনি কপূরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভেসে ওঠে অভিনেত্রীর কিছু ছবি। প্রায়শই বনি কপূর তাঁর ভালোবাসার ছবি শেয়ার করেন। গত সপ্তাহেই তিনি শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবিতে দুজনকে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে। একে অপরের থেকে সেই ছবিতে চোখ সরাতে পারছেন না শ্রীদেবী-বনি। ফের অভিনেত্রীর পুরনো ছবি নেট দুনিয়ায় দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরাও।

প্রসঙ্গত, প্রথম স্ত্রী মোনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১৯৯৬ সালে শ্রীদেবীকে বিয়ে করেন বনি কপূর। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান। দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর পক্ষেও তাঁর দুই সন্তান। ২০১৮ সালে প্রয়াত হন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। বাথরুমে স্নানের বাথটবে পাওয়া গিয়েছিল অভিনেত্রীর দেহ। জানা যায়, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget