এক্সপ্লোর

Bollywood Movie Update: রজনীকান্তের সঙ্গে কাজের গুজব উড়িয়ে দিলেন বনি কপূর

Bollywood Movie Update: গুজবে আরও শোনা যায় যে বনি কপূর প্রযোজিত এই ছবির পরিচালনা করবেন অরুণরাজা কামারাজ যিনি ২০১৬ সালের রজনীকান্তের হিট ছবি 'কাবালি' তৈরি করেছিলেন।

নয়াদিল্লি: জল্পনায় জল ঢাললেন প্রযোজক বনি কপূর (Boney Kapoor)। দক্ষিণী তারকা রজনীকান্তের (Rajinikanth) সঙ্গে এখনই কোনও কাজ করছেন না তিনি। জানালেন নিজেই। 

শোনা যাচ্ছিল, বর্ষীয়াণ প্রযোজক বনি কপূর এবং অভিনেতা রজনীকান্ত একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে বনি কপূর জানালেন যে একসঙ্গে কাজ করার কোনও কথা হয়নি এখনও।

ইন্টারনেটে ভাইরাল হয় একটি খবর। শোনা যায় যে রজনীকান্ত তাঁর কেরিয়ারের ১৭০ তম ছবিটি করবেন বনি কপূরের সঙ্গে যিনি অজিত কুমারের 'নারকোন্ডা পারভাই' এবং 'ভালিমাই' ছবিটি প্রযোজনা করেছেন।

তবে এই খবর একেবারে অস্বীকার করেছেন বনি কপূর। তিনি ট্যুইটার হ্যান্ডলে লেখেন, 'রজনী দাদা বহু বছর ধরে আমার বন্ধু। আমরা নিয়মিত দেখা করি এবং একে অন্যের সঙ্গে আইডিয়া আদানপ্রদান করি। যখনই আমরা একসঙ্গে ছবি করার কথা নিশ্চিত করব, আমিই সকলের প্রথম তা ঘোষণা করে জানাব। আপনাদের এমন গুজবে কান দিতে হবে না।'

 

আরও পড়ুন: 13 years of Delhi 6: 'এখনও সমস্ত স্মৃতি স্পষ্ট', 'দিল্লি ৬' ছবির ১৩ বছর পূর্তিতে নস্ট্যালজিক অভিষেক

গুজবে আরও শোনা যায় যে বনি কপূর প্রযোজিত এই ছবির পরিচালনা করবেন অরুণরাজা কামারাজ যিনি ২০১৬ সালের রজনীকান্তের হিট ছবি 'কাবালি' তৈরি করেছিলেন। ছবির বিখ্যাত গান 'নেরুপ্পুদা' লিখেছিলেন তিনিই যেখানে বেশ 'স্টাইলিশ অবতার'-এ দেখা যায় অভিনেতাকে। অরুণরাজা 'কালা' ও 'দরবার' ছবিতেও সঙ্গীত রচনার দায়িত্ব সামলেছিলেন।

অন্যদিকে রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল 'আন্নাথে' নামক পারিবারিক অ্যাকশন ড্রামা ছবিতে। পরিচালনা করেছিলেন শিবা।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget