এক্সপ্লোর

Bony Sengupta Exclusive: 'শ্যুটিং ফ্লোরেই কৌশানীর সঙ্গে প্রেম, ব্যক্তিগত সময় পাচ্ছি কই!'

Actor Bony Sengupta Exclusive: একের পর এক ছবির ঘোষণা, শ্যুটিং.. সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত বনি-কৌশানী।  ৩ বছর বিরতির ক্ষতিপূরণ?

কলকাতা: আপনি আর কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) একসঙ্গে ঠিক ক'টা ছবি করছেন? প্রশ্নটা শুনেই হেসে ফেললেন বনি সেনগুপ্ত (Bony Sengupta)। তারপরে গুনে গুনে বলতে শুরু করলেন, 'অন্তর্জাল', 'শুভ বিজয়া', 'রাতের শহর', 'ডাল-ভাত-চুরমা'.... আরও কয়েকটা প্রোজেক্ট রয়েছে মুক্তির অপেক্ষায়।'

একের পর এক ছবির ঘোষণা, শ্যুটিং.. সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত বনি-কৌশানী।  ৩ বছর বিরতির ক্ষতিপূরণ? বনি বললেন, 'আমরা শেষ ছবি একসঙ্গে করেছিলাম 'পারব না আমি ছাড়তে তোকে'। এরপর ৩ বছরের বিরতি নিয়েছিলাম কারণ আমরাও চেয়েছিলাম যে দর্শকদের একঘেয়েমি কাটুক। দর্শকেরাও টানা আমায় কৌশানীর বিপরীতে দেখছিলেন। বিরতিতে আমরা দুজনেই অন্য নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করলাম। তারপরে যখন আবার একসঙ্গে ছবি করতে রাজি হলাম, তখনই অনেকগুলো অফার এল। তার মধ্যে থেকেই বেছে নিয়েছি এই ছবিগুলো।'

আরও পড়ুন: Bony Kaushani: কলকাতা ও রাজস্থানে শ্যুটিং, হরনাথের নতুন ছবির সৌজন্যে 'ডাল-ভাত-চুরমা'-য় মজবেন বনি-কৌশানী

কৌশানীর সঙ্গে একের পর এক শ্যুটিং, কতটা ভালোলাগার? বনি হেসে বললেন, 'ভালো আর খারাপ দুইই লাগছে'। খারাপ কেন? হেসে বনি বললেন, 'ভালোলাগা অবশ্যই কাজের জন্য। কৌশানী আর আমার মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে ফলে একসঙ্গে শ্যুটিং করাটা বেশ মজার। আর খারাপ হল, ব্যক্তিগতভাবে সময় বের করতে পারছি না একেবারেই। গতকালই তো সিনেমা দেখার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ শ্যুটিংয়ের ডেট পরে যাওয়ায় বাতিল করতে হল। সামনেই আমার জন্মদিন। ইচ্ছা আছে সেইসময় কৌশানীকে নিয়ে একটু দূরে কোথাও ছুটি কাটাতে যাব। এত ব্যস্ততা থেকে নিজেদের মতো করে একটু বিরতি আর কী!'

এখন কী তবে শ্যুটিং ফ্লোরেই কৌশানীর সঙ্গে প্রেম করছেন? বনি হেসে বললেন.. 'অগত্যা'। 

প্রসঙ্গত, আজকে থেকেই শুরু হয়েছে বনি কৌশানীর নতুন ছবি ডাল-বাটি-চুরমা (চচ্চড়ি)-র শ্যুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bonny Sengupta (@bonysengupta)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget