এক্সপ্লোর

Box Office: হিন্দি ছবির দর্শকের পছন্দের শীর্ষে 'তু ঝুঠি ম্যায় মক্কার', প্রথম দিনে ভালই ব্যবসা 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র

Box Office Update: ১৭ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। প্রথম দিনে রানি মুখোপাধ্যায়ের এই ছবি ১.১৫ কোটি টাকা আয় করেছে। দেশজুড়ে প্রায় ৫০০ পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি।

নয়াদিল্লি: এই শুক্রবার একগুচ্ছ ছবি মুক্তি পেয়েছে। তবে এখনও হিন্দি ছবির দর্শকের (Hindi Movie Audience) পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkar)। দ্বিতীয় সপ্তাহেও তাই ভালই ব্যবসা করল এই ছবি। এদিন মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। ছবির বিষয় অনুযায়ী প্রথম দিনে ঠিকঠাক ব্যবসাই করেছে এই ছবি। অন্যদিকে মুক্তি পেয়েছে কপিল শর্মার (Kapil Sharma) 'জ্যুইগাটো' (Zwigato)। তবে কোনও তারকা না থাকায় এই ছবির বিশেষ আয় হবে কি না সেটাও উঠছে প্রশ্ন।  তবে সবচেয়ে হতাশাজনক ব্যবসা করেছে 'কবজা' (Kabzaa)। 

১৭ মার্চের বক্স অফিসের হাল

দ্বিতীয় শুক্রবারে এসে ৩.২৫ কোটি টাকার ব্যবসা করল লভ রঞ্জনের 'তু ঝুঠি ম্যায় মক্কার'। প্রেক্ষাগৃহে ছবিটি দশ দিন সম্পূর্ণ করে ফেলেছে এবং ৮৫ কোটি টাকা আয় করে ফেলেছে। মনে করা হচ্ছে এই সপ্তাহান্তে 'তু ঝুটি ম্যায় মক্কার' ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। নতুন ছবির মুক্তির কারণে স্ক্রিন সংখ্যা কমায় ব্যবসায় খানিক ঘাটতি হয়েছে। মনে করা হচ্ছে 'কবজা'র মতো ছবি একাধিক স্ক্রিন দখল করে রেখেছে কিন্তু অধিক ক্ষেত্রেই দর্শকের দেখা মেলেনি, ফলে সেই সমস্ত হল তাদের ছাড়তে হতে পারে। 

১৭ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। প্রথম দিনে রানি মুখোপাধ্যায়ের এই ছবি ১.১৫ কোটি টাকা আয় করেছে। দেশজুড়ে প্রায় ৫০০ পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। সপ্তাহান্তে ব্যবসার পরিমাণ বাড়বে বলেই আশা করা হচ্ছে। ফিল্ম সমালোচকদের মতে এই ধরনের বিষয় নিয়ে তৈরি ছবির দর্শক সংখ্যা এমনিতেই কম। সেক্ষেত্রে অতিমারী পরবর্তী সময়ে দাঁড়িয়ে প্রথম দিনে ১ কোটির ব্যবসা ভালই। 

আরও পড়ুন: Naad: শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে নতুন পালক 'নাদ', বিরল যুগলবন্দিতে ভাসবে কলকাতা

গতকাল মুক্তি পেয়েছে কপিল শর্মা অভিনীত 'জ্যুইগাটো'ও। প্রায় ৪০০-এর বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনে ১৫ লক্ষের আশেপাশে আয় করেছে। প্রসঙ্গত, দেশজুড়ে প্রায় ১৬০০ পর্দায় মুক্তি পেয়েছে 'কবজা'। কিন্তু প্রথম দিনে এই ছবি মাত্র ২৫ লক্ষের ব্যবসা করেছে। ৫০০ পর্দায় মুক্তি পেলেও এই আয় কমই বলে মনে করা হয়। বক্স অফিসে বেশ কঠিন সময় কাটাতে হবে এই ছবিকে তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget