এক্সপ্লোর

অ্যাঞ্জেলিনাকে নিজের জীবনে ফিরে পেতে মদ্যপান ছাড়লেন ব্র্যাড!

লস অ্যাঞ্জেলস:  অ্যাঞ্জেলিনা জোলিকে নিজের জীবনে ফিরে পেতে মদ্যপান ছেড়ে দিয়েছেন ব্র্যাড পিট। সূত্রের খবর, তাঁদের বিবাহবিচ্ছেদও হচ্ছে না। প্রায় এক দশক ধরে প্রেম, তারপর দুবছরের বিবাহিত জীবন। কিন্তু সবকিছুতে ইতি টেনে ২০১৬-র সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন হলিউডের এই পাওয়ার কাপল। অবশেষে নিজের কিছু বদভ্যাস বদলে ফের অ্যাঞ্জেলিনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চলেছেন ব্র্যাড, সূত্রের এমনই দাবি। প্রসঙ্গত, ব্র্যাডের নেশা করার স্বভাবের জন্যেই ব্র্যাঞ্জেলিনার সম্পর্ক একসময় বিষিয়ে ওঠে। তারপর ছেলে ম্যাডক্সের সঙ্গে ব্র্যাডের ইওরোপ সফর থেকে ফেরার সময় কিছু কথা কাটাকাটি হয়। এমনকি সেই কথা কাটাকাটি মারধর পর্যন্ত গড়ায়। এরপরই অ্যাঞ্জেলিনা সিদ্ধান্ত নেন বিচ্ছেদের। জানুয়ারিতে হলিউডের এই জুটি একজন ব্যক্তিগত বিচারক নিয়োগ করেন, তাঁদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে। সেইসময় ব্র্যাডের ওপর থেকে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন জোলি। তবে সমস্ত অভিযোগ থেকে অব্যহতি দিলেও, নিজের মন থেকে ব্র্যাডকে ছেঁটে ফেলতে পারেননি জোলি। ছয় সন্তানকে নিয়ে নিজেদের প্রাসাদের মতো বাড়ি থেকে অ্যাঞ্জেলিনা বেরিয়ে আসতে পারলেও, ব্র্যাডকে মন থেকে বের করতে পারেননি তিনি। এদিকে ব্র্যাডও জোলিকে ফিরে পেতে ছিলেন মরিয়া। অবশেষে দুজনেই সমঝোতার কথা ভাবছেন। সূত্রের খবর, বিবাহবিচ্ছেদ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দুপক্ষই এখনও পর্যন্ত তেমন কোনও উদ্যোগ নেননি। এদিকে ব্র্যাড মদ্যপান ছেড়ে দেওয়ায়, সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দিতে হয়তো মনে মনে কিছুটা প্রস্তুত অ্যাঞ্জেলিনা।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget