এক্সপ্লোর

Celebrities Update: সেফ আলি খানের সম্পর্ক কতটা গভীর? জানালেন অর্জুন কপূর

অভিনেতারা যে শুধুই পেশাগত ক্ষেত্র বজায় রাখেন না, অভিনেতাদের মধ্যেও বন্ধুত্ব থাকে, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিলেন অর্জুন কপূর।

মুম্বই : সদ্যই মুক্তি পেয়েছে অর্জুন কপূর, সেফ আলি খানের নতুন ছবি 'ভূত পুলিশ' (Bhoot Police)। ছবিতে এই দুই তারকা ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতমও (Yami Goutam)। অভিনেতারা যে শুধুই পেশাগত ক্ষেত্র বজায় রাখেন না, অভিনেতাদের মধ্যেও বন্ধুত্ব থাকে, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিলেন অর্জুন কপূর (Arjun Kapoor)।

আরও পড়ুন - Sri Lankan Viral Song: 'মানিকে মাগে হিঠে' গানে দুলছে আসমুদ্র হিমাচল, কতটা প্রভাবিত বলিউড তারকারা?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোটে নবাব সেফ আলি খানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন 'টু স্টেটস' অভিনেতা অর্জুন কপূর। পাশাপাশি ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'নবাব সাহেবের সঙ্গে মজা করা কখনও শেষ হয় না। ব্রাদার্স বিফোর আদার্স'। অভিনেতার পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেফ আলি খানের সঙ্গে চুটিয়ে মজা করছেন তিনি। দুই অভিনেতার কাজের ফাঁকে ফাঁকে মজা করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের বেশ আনন্দ দিয়েছে। তারাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মজাদার সমস্ত কমেন্ট করে। 

এখানেই শেষ নয়। ভিডিওতে দুই অভিনেতা একই ধরনের পোশাকও পরেছেন। দুজনকেই কালো লেদার জ্যাকেট এবং সাদা টি শার্ট পরে দেখা যাচ্ছে। এবং দুই অভিনেতা একে অপরের সঙ্গে মজার বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ভিডিওটিতে। 

আরও পড়ুন - Bollywood Celebrities Update: উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের কথা কেন প্রকাশ্যে কখনও বলেননি? অবশেষে মুখ খুললেন নার্গিস ফকরি

প্রসঙ্গত, ডিজনি প্লাস হটস্টারে গত ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'ভূত পুলিশ'। যদিও শোনা গিয়েছিল আগামি ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু কোনও কারণবশত নির্মাতারা ছবিটি এক সপ্তাহ আগেই মুক্তির সিদ্ধান্ত নেন। পরিচালক পবন কৃপালিনী এই হরর কমেডি ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি এবং অক্ষয় পুরি।

সেরা শিরোনাম

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
Tiger Shroff: কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget