এক্সপ্লোর

Byomkesh: বড়পর্দায় দেবের ব্যোমকেশ মুক্তির পরেই প্রকাশ্যে অনির্বাণের 'দুর্গরহস্য'-র টিজার

Anirban Bhattacharyya: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে 'হইচই'-এ মুক্তি পাবে ওই ওয়েব সিরিজ।

কলকাতা: দুর্গে ঘনিয়ে আসছে রহস্য। আলো-আঁধারিতে এক দুর্গে এবার রহস্য সমাধানে ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi)। বড়পর্দায় দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত দুর্গরহস্য-র টিজার। 

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে 'হইচই' (Hoichoi)-এ মুক্তি পাবে ওই ওয়েব সিরিজ। এই টিজারে শোনা গেল অনির্বাণের গুরুগম্ভীর গলায় শোনা গেল সত্যের সন্ধানের ইঙ্গিত। গোটা টিজারে দেখা গেল বিভিন্ন সময়ের ঝলক, গোটা সিরিজটিই একটি পিরিয়ড পিস।

এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি। 

অন্যদিকে, সৃজিতের ছবি 'দশম অবতার' (Dasham Avtaar)-এর শ্যুটিং করছেন অনির্বাণ। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই। এই ছবি নিয়ে অনির্বাণ বলছেন,  'দশম অবতার ছবিটি সৃজিতদার সঙ্গে আমার নবম অবতার। ৯টা কাজ হল সৃজিতদার সঙ্গে। যখন ২২শে শ্রাবণ মুক্তি পায়, আমি তখন কলেজে পড়ি। নবীনা সিনেমায় সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তখনও ভাবিনি আমি চলচ্চিত্র জগতে আসব। আজ সকালে যখন বাজছিল.. 'একবার বল তোর কেউ নেই..', তখন মনে পড়ছিল, আমি সেইসময়ে যার সঙ্গে প্রেম করতাম তার কথা। সত্যিই তখন তার কেউ ছিল না। তবুও এই গানটা দিনে ৩৭-৩৮ বার শুনতাম। সবটা মিলিয়ে যেন আমার কলেজ জীবনকে ফিরে দেখা। আর এখন, আমি নিজে সেই ফ্ল্যাঞ্চাইজির একটা আকর্ষণীয় অংশ। আমরা সকলেই মুখিয়ে রয়েছি কাজটার জন্য। জান-প্রাণ লড়িয়ে, এই ফ্রাঞ্চাইজি, যেটা দর্শকদের এত ভালবাসা পেয়েছে, এতদিন নিজের মনে জীবন্ত রেখেছেন, সেটাকে যেন আরও এক ধাপ আমরা বাড়িয়ে দিতে পারি।'

আরও পড়ুন: Jacqueline Fernandez: প্রয়োজন নেই 'পূর্ব অনুমতি'র, বিদেশযাত্রায় ছাড় জ্যাকলিন ফার্নান্ডেজকে

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget