এক্সপ্লোর

শাহরুখের 'রা ওয়ান' ছবির গানে রয়েছে, 'ছম্মকছল্লো' শব্দটি মহিলাদের সম্মানহানিকর,বলল ঠানের আদালত

ঠানে: শাহরুখ খানের 'রা ওয়ান' সিনেমার একটি হিট গানে ব্যবহৃত 'ছম্মকছল্লো' শব্দে আপত্তি ঠানের আদালতের। বলিউডি গানে চলতে পারে, কিন্তু হিন্দি শব্দটি মহিলাদের সম্মানহানিকর বলে জানিয়েছে আদালত। ফলে বাস্তবে কোনও মহিলাকে উদ্দেশ্য করে 'ছম্মকছল্লো' বললে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। এক মহিলাকে 'ছম্মকছল্লো' বলায় গত সপ্তাহে স্থানীয় এক ব্যক্তিকে আদালত 'নির্দেশ না দেওয়া পর্যন্ত' জেলে পাঠান ম্যাজিস্ট্রেট। তাকে ১ টাকা জরিমানাও করেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে টেনে নিয়ে গিয়েছেন প্রতিবেশী এক মহিলা। তাঁর দাবি, ২০০৯-এর ৯ জানুয়ারি প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরে সিঁড়িতে অভিযুক্ত ব্যক্তির রেখে দেওয়া ময়লার পাত্রে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। ra-one অভিযুক্ত চিত্কার করে তাঁকে 'ছম্মকছল্লো' বলেন। মহিলার এতে খারাপ লাগে। তিনি থানায় গেলে পুলিশ অভিযোগ নিতেই চায়নি। তিনি আদালতের দ্বারস্থ হন। আট বছর বাদে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আর টি ইনগেল মহিলার অভিযোগে মান্যতা দিয়ে জানান, ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায়(কোনও মহিলার সম্মান হানি করার উদ্দেশ্যে শব্দ ব্যবহার করা, অঙ্গভঙ্গি করা বা আচরণ করা) অবশ্যই 'ছম্মকছল্লো' শব্দটি উচ্চারণ করে অপরাধ করেছেন অভিযুক্ত। তিনি বলেন, এটা হিন্দি শব্দ। এর কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। শব্দটিকে ভারতের সামাজিক প্রেক্ষাপটে বিচার করে দেখা উচিত। সাধারণত, কোনও মহিলাকে বিদ্রুপ করতেই শব্দটি ব্যবহার করা হয়, এটি কোনও প্রশংসাসূচক শব্দ নয়। যে কোনও মহিলাই এমন শব্দে অপমানিত, ক্ষুব্ধ হবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget