এক্সপ্লোর
জাতীয় সঙ্গীত ত্রুটিহীনভাবে গাওয়ার শিক্ষা দেওয়ার জন্য চালু হচ্ছে সচেতনতা প্রচারাভিযান

বেঙ্গালুরু: দেশের মানুষ যাতে নির্ভুল ও সাবলীলভাবে জাতীয় সঙ্গীত গাইতে পারেন, তার জন্য ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিশেষ সচেতনতা প্রচারাভিযান। ইন্দিরা ফাউন্ডেশন ও রাষ্ট্রগীতি জাগ্রুতি অভিযান সমিতি এই প্রচারিভাযানের আয়োজন করেছে। বিশেষভাবে তৈরি করা একটি ‘জাতীয় সঙ্গীত রথ’ বেঙ্গালুরুর বিভিন্ন রাস্তায় ঘুরবে। থাকবেন বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী, লোকশিল্পী ও স্বেচ্ছাসেবকরা। ৭২টি গুরুত্বপূর্ণ জায়গায় থামবে এই রথ। সেখানে পুস্তিকা বিলি করবেন স্বেচ্ছাসেবকরা। কর্ণাটকের প্রাক্তন লোকায়ুক্ত ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগড়ে এই প্রচারাভিযানের নেতৃত্বে থাকবেন। তিনি জানিয়েছেন, ‘মানুষকে জাতীয় সঙ্গীতের গুরুত্ব বোঝানো এবং জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর বিষয়ে সচেতন করার জন্যই প্রচারের আয়োজন করা হচ্ছে। দেশাত্মবোধের সঙ্গে জড়িত জাতীয় সঙ্গীত। এ মাসের ১৫ তারিখ থেকে বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান হবে।’ প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক ডোড্ডারাঙ্গে গৌড়া বলেছেন, ‘সবাই জাতীয় সঙ্গীত গাইলেও, অনেকেই কথাগুলি ঠিকমতো জানেন না। অনেকেরই উচ্চারণে ভুল থাকে। তাই আমরা কন্নড় ও ইংরাজিতে জাতীয় সঙ্গীত লেখা পুস্তিকা বিলি করব।’
আরও পড়ুন























