এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: সম্পর্কে চিড়? সোহা-কুণালের মাঝে 'তৃতীয়' কারও আগমন?

২০১৭ সালে বলিউড অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন পটৌডি বাড়ির মেয়ে সোহা আলি খান। বিয়ের দুবছর পর তাঁদের জীবনে আসে কন্যা ইনায়া। জানা যায়, বিয়ের আগে বেশ কিছু বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

মুম্বই: সোহা আলি খান (Soha Ali Khan) এবং কুণাল খেমু (Kunal Khemu) বলিউডের চর্চিত জুটিদের মধ্যে অন্যতম। তাঁদের সম্পর্কের রসায়ন পছন্দ নেট নাগরিকদেরও। প্রায়শই তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের ছবি এবং ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কখনও সঙ্গে থাকে ছোট্ট ইনায়াও। এবার কি সম্পর্কে চিড় ধরল? সোহা আলি খান ও কুণাল খেমুর জীবনে 'তৃতীয়' কারও আগমন ঘটল?

২০১৭ সালে বলিউড অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন পটৌডি বাড়ির মেয়ে সোহা আলি খান। বিয়ের দুবছর পর তাঁদের জীবনে আসে কন্যা ইনায়া। জানা যায়, বিয়ের আগে বেশ কিছু বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। দুই তারকার সম্পর্কের রসায়ন নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা সময় সম্পর্কে রসায়নের ছবি শেয়ার করেন দুজনেই। সম্প্রতি নিউ ইয়ার পার্টির বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে পটৌডি পরিবারের সদস্যদের নিউ ইয়ারের রাতে স্পেশাল ডিনারে দেখা যাচ্ছে। উপস্থিত ছিলেন সেফ আলি খান, করিনা কপূর খান, সোহা আলি খান, কুণাল খেমু ও আরও বেশ কয়েকজন। সেই পার্টিরই একটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের। নজর কেড়েছে করিনা কপূর খানও স্বয়ং কুণাল খেমুরও। সোহা-কুণালের একটি রোম্যান্টিক ছবিতে দেখা যাচ্ছে সেখানে রয়েছে একটা পাখা। আর মজা করে 'লুটকেস' অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, 'স্বামী-স্ত্রী আর পাখা'। তা নিয়ে মজা করতে ছাড়েননি করিনা কপূর খানও।

আরও পড়ুন - Sreelekha Mitra: শ্রীলেখা মিত্রর অভিনয় তো দেখেছেন, গান কি শুনেছেন?

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন করিনা কপূর খান। সেরে উঠে বড়দিন ও নিউ ইয়ার পার্টিতে মেতে ওঠেন। কিন্তু বাইরে বর্ষবরণ উদযাপন করার পরিবর্তে এবার তাঁদের বাড়িতেই নিউ ইয়ার সেলিব্রেট করতে দেখা যায়। অনুরাগীরা মনে করছেন, করিনার করোনায় আক্রান্ত হওয়ার কারণেই সম্ভাবত এই সিদ্ধান্ত নিয়েছে পটৌডি পরিবার।

বলিউড অভিনেতা কুণাল খেমুকে খুব শীঘ্রই দেখা যাবে 'কঞ্জুস মক্ষিচুজ' ছবিতে। অন্যদিকে নবাব বাড়ির মেয়ে সোহা আলি খানকে দেখা যাবে 'কৌন বনেগা শিখরবতী' ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget