এক্সপ্লোর

Sreelekha Mitra: শ্রীলেখা মিত্রর অভিনয় তো দেখেছেন, গান কি শুনেছেন?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অ্যাকোরিয়ামের মধযে একটি ফাইটার মাছ রয়েছে। আর তাকে গান গেয়ে শোনাচ্ছেন শ্রীলেখা।

কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নানা কারণে বিভিন্ন সময়ে তিনি খবরে থাকেন। কখনও অভিনয় নিয়ে তো কখনও সারমেয়দের জন্য। অভিনেত্রীর এই সারমেয় প্রেমের জন্য তাঁকে যেমন নানা সমস্যায় পড়তে হয়, তেমনই প্রতিবাদ করতেও তিনি ছাড়েন না। স্পষ্টবক্তা শ্রীলেখা মনের কথা সবসময় খুলে বলেন। যা তাঁর পছন্দ, যা তাঁর অপছন্দ সমস্তটাই ব্যক্ত করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তাই নেট নাগরিকদের কাছে অত্যন্ত চর্চিত মুখ তিনি। তবে আজ প্রসঙ্গে একেবারেই আলাদা। এর আগে আমরা সকলেই পর্দায় দেখেছি শ্রীলেখা মিত্র অভিনয়ে কতটা দক্ষ। বিভিন্ন ছবিতে নানা চরিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন। তবে এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন গান গেয়ে। গান শুনেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর?

আরও পড়ুন - Nawazuddin Siddiqui: বলিউড নায়কদের নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকি

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অ্যাকোরিয়ামের মধযে একটি ফাইটার মাছ রয়েছে। অ্যাকোরিয়ামের মধ্যে সে নিজের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে গান গেয়ে শোনাচ্ছেন শ্রীলেখা। 'রোজা' ছবির জনপ্রিয় গান 'দিল হ্যায় ছোটা লা ছোটি সি আশা' গানটি গাইছেন অভিনেত্রী। শ্রীলেখার এই গান মুগ্ধ করেছে নেট নাগরিকদের। অনুরাগীরাও কমেন্টে অভিনেত্রীর গানের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'খুব সুন্দর'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'অসাধারণ লাগল। তোমার গানের গলাটা মন্দ নয়। খুব ভালো লাগল।' আবার কোনও অনুরাগী মজা করে লিখেছেন, 'মাছ তোমাকে খুঁজছে'। এরইমাঝে অভিনেত্রীকে মাছকে অত্যধিক বেশি খাবার না দেওয়ার পরামর্শও দিয়েছেন বেশ কিছু অনুরাগী। উল্লেখ্য, ফাইটার মাছের সঙ্গে ফাইটার শ্রীলেখা মিত্রকেও তুলনা করেছেন অনেকে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুবাই থেকে ঘুরে এসেছেন শ্রীলেখা। সেখানে গিয়ে বিশ্বের সবথেকে বড় ইমারত বুর্জ খলিফায় গিয়ে ছবি ও ভিডিও তৈরি করেন। আর সেই ছবি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget