এক্সপ্লোর

সেন্সর বোর্ডের কাজ নির্বোধের মতো, তোপ ‘বিবি’ স্বস্তিকার

কলকাতা: বাংলা সিনেমা ‘সাহেব বিবি গোলাম’ থেকে প্রথমে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রটি ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছিল সেন্সর বোর্ড। এই ঘটনায় ক্ষুব্ধ স্বস্তিকা। তিনি বলেছেন, ‘সিনেমায় আমার চরিত্রটি অন্যান্য চরিত্রগুলির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ওই চরিত্রগুলির জীবনে আমার চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার শেষেও আমার চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার চরিত্রটি ছেঁটে ফেলে সেন্সর বোর্ড পুরো সিনেমাটাকেই মেরে ফেলতে চেয়েছিল। এটাকে সিবিএফসি-র কয়েকজন সদস্যদের মুর্খামি ছাড়া আর কী বলা যেতে পারে’! সেন্সর বোর্ডের মনোভাবকে রক্ষণশীল বলেও তোপ দেগেছেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’-র অভিনেত্রী স্বস্তিকা। মেয়েরা কোনও ভাবেই যৌনতা ও যৌন চাহিদা বা কল্পনা কোনওভাবেই ব্যক্ত করতে পারবে না, এরকম বদ্ধমূল ধারনা থেকেই তাঁর ভূমিকা ছেঁটে ফেলার কথা বলা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বস্তিকা। ছবিতে স্বস্তিকার চরিত্রে মহিলাদের যৌন আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। স্বস্তিকা বলেছেন, এক্ষেত্রে ‘গেল-গেল রব’ যাঁরা তুলেছেন, তাঁদের মনোভাব পাল্টানো দরকার। তিনি প্রশ্ন তুলেছেন, ‘ওই সব লোকেদের জন্য সিনেমা নির্মাতা বা দর্শকরা কেন ভুক্তভোগী হবেন?’ তাঁর কথায়, সাহেব বিবি গোলাম একটি বুদ্ধিদীপ্ত ও বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমা। তিন বছর আগে মৈণাক ভৌমিকের দুটি ছবিতেও তাঁর ভূমিকা নিয়ে আপত্তি উঠেছিল। এ প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন, হতে পারে যে, বোর্ডের এই সব লোকজন মনে করছেন যে, আমি সমাজে খারাপ উদাহরণ তৈরি করছি। পরিচালক প্রতিম ডি গুপ্তা বলেছেন, স্বস্তিকাকে নিয়ে শ্যুট করা সমস্ত দৃশ্যই বাদ দিতে চেয়েছিল সেন্সর বোর্ড। কিন্তু এর বিরুদ্ধে তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়েছেন। উল্লেখ্য, সেন্সর বোর্ডের সঙ্গে এই চাপানউতোরের জেরে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছিল।

সেরা শিরোনাম

Deepika Padukone and Ranveer Singh : রণবীর-দীপিকার পরিবারে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সুখবর
রণবীর-দীপিকার পরিবারে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সুখবর
Bollywood News: অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
Amitabh Bachchan: অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget