এক্সপ্লোর

India's Got Latent Row: এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কড়া নিয়মের নিগড়ে বাঁধতে চাইছে কেন্দ্র, মানতে হবে এই নির্দেশ

OTT Platforms: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্ট্যান্ড আপ কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্টে' রণবীর এলাহাবাদিয়ার অশালীন মন্তব্যে বিতর্ক দানা বাঁধার পরে পরেই।

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার দেশের সমস্ত সমাজমাধ্যম চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ (India's Got Latent Row) দিয়েছে কেন্দ্র। শিশুরা যাতে কোনোভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট না দেখতে পারে সেই জন্য 'অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট' নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নিজস্ব প্ল্যাটফর্মের (OTT Platforms) বিধি মেনে চলার উপরেও নজর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্ট্যান্ড আপ কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্টে' রণবীর এলাহাবাদিয়ার অশালীন মন্তব্যে বিতর্ক দানা বাঁধার পরে পরেই। ইউটিউবে এই বিশেষ পর্বটি প্রশ্নের মুখে পড়েছিল, কেন্দ্র এই পর্বের ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দিয়েছিল ইউটিউবকে। যদিও তারপরে ইউটিউবার সময় রায়না নিজেই তার শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দেন। এই বিজ্ঞপ্তিতে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে যে সমাজমাধ্যমে এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাপকভাবে অশালীন, অশ্লীল যৌনতাপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই মর্মে কেন্দ্রের কাছে প্রচুর অভিযোগ এসেছে'। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জোরের সঙ্গে বলা হয়েছে, এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও আইনের আওতায় আনা হবে যাতে তারা আইন-বিরোধী কোনো কনটেন্ট প্রকাশ করতে না পারে এবং কনটেন্টের বয়স-অনুযায়ী শ্রেণিবিভাজন করতে পারে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির স্ব-নিয়ন্ত্রিত কমিটি তত্ত্বাবধান করবে সমস্ত প্ল্যাটফর্মগুলি কোড অফ এথিক্স মানছে কিনা তা স্থির করা।

এই বিজ্ঞপ্তি তথা নির্দেশিকায় জোরের সঙ্গে বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে এই নিয়ম যাতে কোনো শিশু প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট দেখতে না পায়। পকসো আইন এবং তথ্য সম্প্রচার আইনের অধীনে অশালীন কনটেন্ট প্রকাশ করা আইনি অপরাধ বলে গণ্য হবে।

সম্প্রতি 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর একটি পর্বে এসে রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়ের সঙ্গে যৌনতার মন্তব্যকে ঘিরে সারা দেশজুড়ে ঝড় ওঠে। তার এই মন্তব্য সমস্ত শালীনতার সীমা ভেঙে ফেলে। একের পর এক মামলা হয়েছে রণবীরের নামে আর কিছুদিন আগে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সেখানে বিচারপতি তাঁকে ভর্ৎসনা করে বলেন যে তার মাথা নোংরা চিন্তায় ভরা। ইউটিউবার সময় রায়না যদিও ইউটিউব থেকে এই শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন নিজেই।

আরও পড়ুন: iPhone 16e: iPhone 16-র থেকেও ২০ হাজার টাকা কমে পাবেন iPhone 16e ? কী বিশেষ ফিচার্স রয়েছে ?

সেরা শিরোনাম

Bigg Boss: বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget