এক্সপ্লোর

Bharti Singh and Harsh Limbachiyaa: চেয়েছিলেন কোলে আসুক কন্যাসন্তান, স্বপ্নপূরণ হল ভারতী আর হর্ষের?

Bharti singh and Harsh limbachiyaa: ভারতী আর হর্ষের এক পুত্রসন্তান রয়েছে, নাম লক্ষ্য। তার বয়স ৩ বছর

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দ্বিতীয়বার বাবা হলেন হর্ষ, ভারতীর কোল আলো করে এল পুত্রসন্তান।
  • শ্যুটিং চলাকালীন অসুস্থ ভারতী, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন।
  • সুস্থভাবে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী, মা ও শিশু ভালো আছে।
  • কন্যাসন্তানের ইচ্ছা অপূর্ণ, তবে নতুন সদস্যকে নিয়ে খুশি দম্পতি।

কলকাতা: দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন এই কমেডিয়ান জুটি। অবশেষে, ভারতী সিংহের (Bharti Singh) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বার বাবা হলেন, স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শোনা গিয়েছিল, ভারতীর কোলে নাকি এবার যমজ সন্তান আসতে চলেছে। তবে তা নয়, দ্বিতীয়বার পুত্র সন্তানই এসেছে হর্ষ আর ভারতীর কোলে। ভারতী আর হর্ষের ইচ্ছা ছিল, এবার তাঁদের কোলে আসুক কন্যাসন্তান, তবে সে ইচ্ছা পূর্ণ হল না।

ভারতী আর হর্ষের এক পুত্রসন্তান রয়েছে, নাম লক্ষ্য। তার বয়স ৩ বছর। জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো এদিন ও শ্যুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে কাজ করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুঝতে পারেন যে, তাঁর প্রসবের সময় এগিয়ে এসেছে। এরপরে ভারতীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী। জানা যাচ্ছে, মা ও শিশু ২ জনেই ভাল আছে। এর আগে, ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বড় করে বেবি শাওয়ার উদযাপন করেছিলেন হর্ষ ও ভারতী। উপস্থিত ছিলেন অঙ্কিতা লোখণ্ডে থেকে শুরু করে ফারহা খানের মতো তারকারা। কেক কাটা থেকে শুরু করে বিভিন্ন মজার গেম-শো -এর আয়োজন করা হয়েছিল।

ভারতীয় টেলিভিশনে শো করার পাশাপাশি, নিয়মিত ভ্লগ করেন। সেখানেই ভারতী একবার জানিয়েছিলেন, তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটারর্স গন্ডোগোল করছে। সুগার বেড়ে যাচ্ছে তাঁর। সেই কারণেই যথেষ্ট চিন্তায় রয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকবে কি না, প্রসবের সময় কোনও সমস্যা হবে কি না, এই সমস্ত চিন্তাই তাড়িয়ে বেড়াচ্ছিল ভারতীকে। তবে পাশাপাশি ভারতী শেয়ার করে নিয়েছিলেন মন ভাল করার মতো কিছু দৃশ্য। ভারতী জানিয়েছিলেন, তাঁর ছেলে, মাত্র ৩ বছরের লক্ষ্য তাঁকে ইতিমধ্যেই জানিয়েছে যে, একরত্তি এলে তার সমস্ত দেখাশোনা সেই করবে। ভারতীকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। লক্ষ্যের এই ব্যবহারে মুগ্ধ ভারতী।

এর আগে, বিভিন্ন সাক্ষাৎকারে ভারতী এবং হর্ষ ২ জনেই জানিয়েছিলেন, তাঁরা চান এবার তাঁদের কোলে কন্য়াসন্তান আসুক। কোলে কন্যাসন্তান না আসা পর্যন্ত চেষ্টা করে যেতে চান তাঁরা। তবে এবার ভারতী আর হর্ষের সেই ইচ্ছা পূর্ণ হল না। তাঁদের কোলে এবার ও পুত্রসন্তানই এসেছে। তবে ভারতী আর হর্ষ নতুন সদস্যকে নিয়ে ভীষণ খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget