এক্সপ্লোর

''ট্যুইটারে ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য'', ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তাঁর বিরুদ্ধে ট্যুইটারে ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করার অভিযোগ তুলে মামলা করেছেন করুণা সাগর কাশিমশেট্টি নামক জনৈক আইনজীবী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

হায়দরাবাদ:  সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্টজনেরা। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে কড়া ট্যুইট করেন অভিনেতা ও পরিচালক ফারহান আখতারও। তাঁর বিরুদ্ধে ট্যুইটারে ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করার অভিযোগ তুলে মামলা করেছেন করুণা সাগর কাশিমশেট্টি নামে এক আইনজীবী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। সাইদাবাদ পুলিশ স্টেশনের সার্কল ইনসপেকটর শ্রীনিবাস এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই আইনজীবীর অভিযোগ, ফারহান তাঁর ট্যুইট-পোস্টে মুসলিম, রূপান্তরকামী, নাস্তিক ও দলিতদের দেশের বিরুদ্ধে যাওয়ার জন্য উস্কেছেন। অভিযোগ, ফারহানের মন্তব্য বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতে পারে ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ডেকে আনতে পারে। অভিযোগকারী আইনজীবী হিন্দু সংগঠনের সভাপতি। তাঁর দাবি, ১৮ ডিসেম্বর ফারহানের করা একটি ট্যুইট বিভিন্ন এলাকায় চূড়ান্ত অরাজকতার সৃষ্টি করতে পারে। অভিযোগে বলা হয়েছে, "আমি আমার টুইটার অ্যাকাউন্টটি ব্রাউজ করার সময় ১৮ ডিসেম্বর ফারহান আখতারের টুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি টুইট দেখতে পাই। তাতে বলা হয়েছে, ‘ এই বিক্ষোভ কেন গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আপনার জানা দরকার। ১৯ ই আগস্ট মুম্বইয়ের ক্রান্তি ময়দানে দেখা হবে।’ সোশ্যাল মিডিয়ায় একাই প্রতিবাদের সময় শেষ, এর সঙ্গে একটি বিবৃতি সহ ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইনে অমানবিকভাবে মুসলিম, রূপান্তরকামী, নাস্তিক, দলিত ভূমিহীন এবং নথিপত্র নেই এমন মানুষকে নাগরিক হিসেবে গ্রাহ্য করা হবে না এবং তাদের জেলে ঢোকানো হতে পারে, কিংবা দ্বীপান্তর করা হতে পারে।" অভিযোগে আরও বলা হয়েছে যে, ফারহান জনগণের মধ্যে আতঙ্ক ও শঙ্কা সৃষ্টি করার জন্য ছবিটি ট্যুইটারে  ইচ্ছাকৃতভাবে পোস্ট করেছেন এবং তাদের উস্কানি দিয়েছেন, এর পরে সমগ্র ভারতে বেশ কয়েকটি বিক্ষোভ শুরু হয়, যাতে সরকারি ও বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়।

সেরা শিরোনাম

Deepika Padukone: দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
Tollywood News: ভালবাসার মানুষের সঙ্গে সমুদ্রতট থেকে 'গল্প শুরু'-র ঘোষণা, টলি অভিনেত্রীর পোস্ট ঘিরে ধোঁয়াশা
ভালবাসার মানুষের সঙ্গে সমুদ্রতট থেকে 'গল্প শুরু'-র ঘোষণা, টলি অভিনেত্রীর পোস্ট ঘিরে ধোঁয়াশা
Musafir Cafe: সিরিজে নয়, চন্দরের 'মুসাফির ক্যাফে' এবার ঘোর বাস্তব! পাহাড়ের কোলে ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
সিরিজে নয়, চন্দরের 'মুসাফির ক্যাফে' এবার ঘোর বাস্তব! পাহাড়ের কোলে ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
Sreelekha on Big Boss: 'অচেনা মানুষের সঙ্গে বিছানা, স্নানাগার শেয়ার করাটা...', বিগ বস নিয়ে শ্রীলেখা যা বললেন..
'অচেনা মানুষের সঙ্গে বিছানা, স্নানাগার শেয়ার করাটা...', বিগ বস নিয়ে শ্রীলেখা যা বললেন..

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget