এক্সপ্লোর

করোনার জের, স্থগিত কান চলচ্চিত্র উৎসব

শেষ পর্যন্ত  পিছিয়েই গেল বিশ্বের অন্যতম জনপ্রিয়, অভিজাত, ঐতিহ্যমণ্ডিত চলচ্চিত্র উৎসব। ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবের। এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩ বছর।

নয়াদিল্লি: ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী চলচ্চিত্রের আসর।  করোনভাইসারের প্রাদুর্ভাবে কী হবে কান চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ? এই নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত  পিছিয়েই গেল বিশ্বের অন্যতম জনপ্রিয়, অভিজাত, ঐতিহ্যমণ্ডিত চলচ্চিত্র উৎসব। ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবের। এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩ বছর। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বেই নানা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া কর্মসূচিগুলিও। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়ে দিল, নির্ধারিত সময়ে এ বছরের অনুষ্ঠান হচ্ছে না। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী একত্রিত হন ফরাসি শহর কানে। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের বিভিন্ন শহরে চলছে লকডাউন।  এই পরিস্থিতিতে কোনও আন্তর্জাতিক জমায়েত আয়োজন করা কার্যত অসম্ভব, যেখানে করোনা-প্রতিরোধে সোশ্যাল ডিসট্যান্সিং-ই প্রাথমিক শর্ত। পরিস্থিতি বিচার করে উৎসবের নতুন দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, জুনের শেষ বা জুলাইয়ের প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে, হবে উৎসবের আয়োজন। উৎসব কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্ব জুড়ে  এই বিপদের সময়, কোভিড-১৯-এর শিকার সব মানুষদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। যাঁরা এই ভাইরাস রুখতে দিনরাত লড়ছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিস্থিতি বিচার করে নির্ধারিত সময় এ বার কান চলচ্চিত্র উৎসব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ সাউথওয়েস্ট এবং ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালও বাতিল করা হয়েছে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget