এক্সপ্লোর

Arijit Singh Mother Death: করোনাই কাল, মাতৃহারা অরিজিৎ সিং

করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না। প্রয়াত অরিজিৎ সিং-এর মা। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে অন্যান্য সমস্যাও ছিল। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো গেল না ৫২ বছরের অদিতি সিংহকে।

কলকাতা: করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না। প্রয়াত অরিজিৎ সিং-এর মা। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে অন্যান্য সমস্যাও ছিল। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো গেল না ৫২ বছরের অদিতি সিংহকে।

দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন অরিজিৎ সিং-এর মা। একটি ফেসবুক পোস্ট থেকে ছড়িয়ে পড়ছিল তাঁর মায়ের অসুস্থ হওয়ার এই খবরটি। করোনা পরিস্থিতিতে রক্ত ও অক্সিজেনের খোঁজ পেতে অনেকেই ব্যবহার করছে। বাদ যাচ্ছেন না তারকারাও। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত সহ একাধিক তারকারা অবিরত শেয়ার করে যাচ্ছেন প্রয়োজনীয় নম্বর। তাঁদের ফেসবুক প্রোফাইল উপচে পড়ছে অক্সিজেন, খাবার ও রক্ত সংক্রান্ত তথ্যে। অরিজিৎ সিংয়ের মায়ের অসুস্থতার খবর পেতে চেষ্টা করেছিলেন তাঁরাও। তাঁদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে অরিজিৎ সিং-এর পরিচয় দিয়েই রক্তের সন্ধান চেয়েছিলেন তাঁরা। যদিও শেষ অবধি মিলেছিল রক্তের সন্ধান।

রক্ত পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক। কলকাতার বাইরে রয়েছেন তিনি আপাতত। অরিজিতের সেই পোস্টে তাঁর মায়ের সুস্থতা কামনা করে কমেন্ট করেছিলেন অনুরাগীরা। সেখানে অরিজিৎ লিখেছিলেন, 'যাঁরা আমায় সাহায্য করতে চাইছেন, তাঁদের অনেক ধন্যবাদ। তবে আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। এখন খুব জরুরি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারও একার পাশে নয়।'

সোশ্যাল মিডিয়ায় সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না অরিজিৎ। তবে এই কঠিন সময়ে তাঁর মাকে সাহায্য করার জন্য সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি গায়ক। তার সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। কিছুদিন আগেই একটি পোস্টে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য প্লাজমা দানের অনুরোধ করেছেন গায়ক। বুধবার রাতেই হাসপাতালে অদিতি সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
'১০০ বার ক্ষমা চাইতে পারি', অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সোনুর
'১০০ বার ক্ষমা চাইতে পারি', অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সোনুর
Tiger Shroff: টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
Delhi Police: লরেন্স বিশ্নোইকে ‘সাহেব’ সম্বোধন পুলিশকর্তার, ‘গ্যাংস্টারকে এত সম্মান, আর পড়ুয়াদের!’ প্রশ্ন অভিজিৎ দীপকের
লরেন্স বিশ্নোইকে ‘সাহেব’ সম্বোধন পুলিশকর্তার, ‘গ্যাংস্টারকে এত সম্মান, আর পড়ুয়াদের!’ প্রশ্ন অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget