এক্সপ্লোর

Sonu Sood Update: সোনু সুদের ছবি নিয়ে বাইসাইকেলে করে কিলিমাঞ্জারো পৌঁছলেন অনুরাগী!

প্রবল হাওয়ায় ঢেকে যাচ্ছে গলার আওয়াজ। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে স্পষ্ট বলা যাচ্ছে না একটা বাক্যও। কিন্তু হাতে ধরা ছবি যেন বলে দিচ্ছে গোটা গল্প।

কলকাতা: প্রবল হাওয়ায় ঢেকে যাচ্ছে গলার আওয়াজ। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে স্পষ্ট বলা যাচ্ছে না একটা বাক্যও। কিন্তু হাতে ধরা ছবি যেন বলে দিচ্ছে গোটা গল্প। তেরঙ্গার মধ্যে আঁকা সোনু সুদের এক ছবি। নিচে লেখা সোনু সুদ দ্য রিয়েল হিরো। আর সেই ছবি হাতে নিয়ে কাঁপা গলায় পর্বতারোহী উমা সিংহ বলছেন, 'সোনু সুদ, ভারতের আসল হিরো। কিলিমাঞ্জারো -তে।'

বাইসাইকেলে চড়ে কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছেছেন সাইক্লিলিস্ট ও পর্বতারোহী উমা সিংহ। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে তিনি শেয়ার করেছেন কিলিমাঞ্জারোয় কাটানো সেই ঐতিহাসিক মুহূর্তের ছোট্ট একটি ভিডিও। সেখাতে তাঁর হাতে দেখা যাচ্ছে সোনু সুদের ছবি। পিছনে রাখা সাইকেল। ও মাথার ওপর বোর্ডে লেখা কিলিমাঞ্জারো। ক্যাপসানে উমা লিখছেন, ১৫ অগাস্ট আমি আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারোতে পৌঁছেছিলাম কেবল একটা বাইসাইকেল নিয়ে। সেই মানুষটাকে সম্মান জানাতেই আমার এই যাত্রা যে এমনিই সবার ওপরে। সোনু সুদ স্যার, আমার এই জয় আপনাকে উৎসর্গ করলাম। আমায় অনুপ্রেরণা দেওযার জন্য অনেক ধন্যবাদ। ট্যুইটটিতে সোনু সুদকে ট্যাগও করেছেন তিনি।

উমার এই ট্যুইটটি রিট্যুইট করেছেন খোদ সোনু সুদ। লিখেছেন, 'দারুণ। আমি তো এবার অনায়াসে বলতে পারি যে আমি কিলিমাঞ্জারো পর্বত ঘুরে এসেছি। অনেক ধন্যবাদ উমা। তোমার জন্য গর্বিত'

তবে এমন নজির এই প্রথম নয়। হায়দরাবাদ থেকে মুম্বই পর্যন্ত হেঁটে সোনু সুদের সঙ্গে দেখা করতে এসেছিলেন এখ পড়ুয়া। ৭০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে করোনা কালের মসিহার সঙ্গে দেখা করতে এসেছিলেন ভেঙ্কটেশ নামে এক ছাত্র। হায়দরাবাদ-মুম্বই হাইওয়ে ধরে হাঁটতে থাকেন ওই যুবক। হাতের পোস্টারে লেখা,' সোনু সুদ, দ্য রিয়েল হিরো।'

ভেঙ্কটেশ নামে ওই ছাত্রের কথা ফেসবুক থেকে জানতে পারেন সোনু। তাঁর হাঁটার ভিডিও ট্যুইট করে সোনু লিখেছিলেন, 'আমি জানি তোমরা সবাই আমায় ভালোবাসো। কিন্তু নিজের জীবন বিপদে ফেলো না।' আস মুম্বই পৌঁছে সোনুর সঙ্গে দেখা করেন সেই তরুণ। তাঁর সঙ্গে ছবিও তোলেন সোনু। সেই ছবি নিজে ট্যুইট করে সোনু লিখেছেন, 'ভেঙ্কটেশ নামের এই ছেলেটি খালি পায়ে হায়দরাবাদ থেকে মুম্বই হেঁটে এসেছে কেবল আমার সঙ্গে দেখা করবে বলে। নিজের জন্য কোনও যানবাহন জোগাড় করার চেষ্টাও করেনি। ওর প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি কখনোই কাউকে এই ধরনের কাজ করতে উৎসাহিত করব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget