এক্সপ্লোর

Dadagiri: নজর কাড়লেন সুরভী-প্রবালের মতো প্রতিযোগীরা, 'দাদাগিরি'-র শেষ পর্বও জমজমাট

Sourav Ganguly: তবে 'দাদাগিরি'-র ফাইনাল এপিসোডে নজর কাড়লেন সুরভী আচার্য্য থেকে শুরু করে প্রবাল চন্দ বড়ালের মতো প্রতিযোগীরাও। তাঁদের সাবলীল কথা, মজায় হাসি ফুটল দর্শক থেকে শুরু করে খোদ সৌরভের মুখেও

কলকাতা: 'দাদাগিরি' (Dadagiri)-র গোটা সিজন জুড়ে যেমন তৈরি হয়েছে অনেক গল্প, তেমনই এই শো-এর প্রত্যেক এপিসোড পেয়েছে জনপ্রিয়তাও। আর সদ্য সম্প্রচারিত হয়েছে 'দাদাগিরি'-র অন্তিম পর্ব। সেখানেই নজর কেড়েছেন একাধিক প্রতিযোগী। এঁরা প্রত্যেকেই বিভিন্ন এপিসোডে খেলেছেন আগে। তবে 'দাদাগিরি'-র ফাইনাল এপিসোডে নজর কাড়লেন সুরভী আচার্য্য থেকে শুরু করে প্রবাল চন্দ বড়ালের মতো প্রতিযোগীরাও। তাঁদের সাবলীল কথা, মজায় হাসি ফুটল দর্শক থেকে শুরু করে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখেও।

এই সিজনে আগেও খেলতে এসেছিলেন প্রবাল চন্দ বড়াল। তাঁর স্পাইক করা গেরুয়া চুল, চশমা, সবই বেশ নজরকাড়া। তবে এখানেই শেষ নয়, প্রবালবাবুর কথাবার্তার মধ্যেও ছিল বেশ মজার রসদ। এদিন, চুলে গেরুয়া রঙ করা নিয়ে সৌরভ তাঁর সঙ্গে তুলনা করেন ক্রিকেটার রাসেলের। সৌরভের কথায়, 'রাসেল চুলে বেগুনি রঙ করায় আর আপনি গেরুয়া'। এই এপিসোডে গলায় আকন্দের মালা পরে এসেছিলেন প্রবাল। তাই নিয়ে প্রশ্ন করায়, নিজেকে শিব ঠাকুরের সঙ্গে তুলনা করে বসেন এই প্রতিযোগী। শুধু তাই নয়, এর আগেও প্রবালবাবু খোলা মঞ্চেই গল্প করেছেন তাঁর বান্ধবীদের নিয়ে। এদিনের এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে মৃদু হুশিয়ারি দিয়েই বলেন বান্ধবীদের সঙ্গে একটু কম গল্প করতে। 

অন্যদিকে, এদিনের মঞ্চে হাজির ছিলেন সুরভী আচার্য্যও। এদিন তিনি বলেন, দাদাগিরিতে আসার পরে তাঁর জীবন নাকি বদলে গিয়েছে। সুরভীর স্বামী পুলিশ অফিসার। তাঁর সঙ্গেই প্রথমে খেলতে এসেছিলেন সুরভী। তবে এদিন তিনি একাই প্রতিযোগীর আসনে ছিলেন। সুরভী জানান, তাঁর সঙ্গে কথা বলার জন্য নাকি মানুষের হুড়োহুড়ি পড়ে গিয়েছে দাদাগিরির পর থেকে। স্বপ্নের মতোই মনে হচ্ছে তাঁর। বাজারে গেলে তাঁকে বিনামূল্যে বাজার দিতে চাইছেন সবাই। এমনকি রাস্তায় তাঁর স্বামীর সঙ্গে দেখা হলেও নাকি 'দাদাগিরি'-র কথাই বলছেন সবাই। প্রচুর নিমন্ত্রণও নাকি পাচ্ছেন সুরভী। সৌরভ নিজের স্টাইলে মজাও করেন সুরভীর সঙ্গে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Shakib Khan Toofan: কেউ বলছেন 'কেজিএফ', কারও মতে 'অ্যানিম্যাল'...'তুফান'-এর ঝলকে অচেনা শাকিব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget