এক্সপ্লোর

Shakib Khan Toofan: কেউ বলছেন 'কেজিএফ', কারও মতে 'অ্যানিম্যাল'...'তুফান'-এর ঝলকে অচেনা শাকিব

Shakib Khan: আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজ়ার প্রকাশ্যে আসার পরেই ট্রোলের শিকারও হয়েছে। কেউ লিখেছেন, 'কেজিএফটা পুরো কপি করে দিল'

কলকাতা: এই ছবির প্রথম ঝলক এক ঝলকে মনে করিয়ে দিল 'অ্যানিম্যাল' (Animal)-এর রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবি 'তুফান' (Toofan)। মুখ্য ভূমিকায় রয়েছেন শাকিব খান (Shakib Khan)। আজ প্রকাশ্যে এল, এই ছবির প্রথম ঝলক। আর সেখানে, লুক থেকে শুরু করে রগচটা মেজাজ, গোলাগুলি... সমস্ত কিছু যেন মনে করাল বলিউডের বিতর্কিত ছবি 'অ্যানিম্যাল'-কে। 

এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকদের। কারণ এই ছবিতে কাজ করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।  এছাড়াও রয়েছেন, মাসুমা রহমান নাবিলা। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। তবে আজ যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে কেবলমাত্র দেখা গেল শাকিব খান আর চঞ্চল চৌধুরীকে। শাকিবের কাঁধ-ছোঁয়া চুল, ব্যবহার, আগুন-বন্দুক.. সবই মনে করাবে 'কেজিএফ' বা 'অ্যানিম্যাল'কে।

রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে থাকছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। দুই নায়িকা আর এক নায়কের এই ছবি তৈরির কাজ শুরু চলছে। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন মিমি। আর, বাংলাদেশের ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে। 'তুফান'-এ কাজ করা নিয়ে মিমি বলেছিলেন, 'বহুবার, বহু অনুষ্ঠানে বাংলাদেশ গিয়েছি। কিন্তু কখনও ছবির কাজে যাওয়া হয়নি। বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনই ছিল। তিনটি প্রযোজনা সংস্থা যখন এই ছবিটার জন্য একসঙ্গে কাজ করছে, আশা করি ভাল কিছুই পাবে দর্শক। আমারও একটা দারুণ অভিজ্ঞতা হবে।'

আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজ়ার প্রকাশ্যে আসার পরেই ট্রোলের শিকারও হয়েছে। কেউ লিখেছেন, 'কেজিএফটা পুরো কপি করে দিল'। কেউ আবার লিখেছেন, 'কেজিএফ আর অ্যানিম্যালের মিশ্রণ'। অনেকে আবার লিখেছেন, 'তুফান মৌলিক বাংলা একটি ছবি।' অনেকেই প্রশংসা করেছেন শাকিব খানের লুকে। তবে মিমি বা নাবিলার ঝলক দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Sonu Nigam-Kailash Kher: 'এত সাধারণ সোনু নিগম!', কৈলাশ খেরের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত বাংলার ছেলে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget