এক্সপ্লোর

Dangerous: সমকামী প্রেমে 'আপত্তি' হলমালিকদের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাম গোপাল বর্মার ‘ডেঞ্জারাস’

৮ এপ্রিল মুক্তি পেতে পাওয়ার কথা ছিল তাঁদের ‘ডেঞ্জারাস’ (খতরা)। যে ছবিতে প্রথম জায়গা করে নিয়েছে দুই নারীর প্রেম। এখানেই নাকি ঘোর আপত্তি হল মালিকদের। সমকামিতায় মাখামাখি ছবি তাঁরা দর্শকদের কাছে পৌঁছে দিতে নারাজ।

কলকাতা: সমকামী প্রেমের গল্প নিয়ে ছবি আর তাই বিভিন্ন শহরের একের পর এক সিনেমা হল থেকে প্রত্যাখ্যাত হল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) নতুন ছবি ‘ডেঞ্জারাস’ (খতরা) (Khatra Dangerous)। আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি।  নয়না গঙ্গোপাধ্যায়, অপ্সরা রানি অভিনীত এই ছব একটি প্রেমের গল্পকে ঘিরেই, তবে সেই প্রেম পুরুষ ও নারীর নয়, দুই নারীর। এই বিষয়বস্তুই নাকি 'আপত্তিকর'। আর তাই অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গেল ‘ডেঞ্জারাস’ (খতরা)-র। 

কোথায় আপত্তি?

৮ এপ্রিল মুক্তি পেতে পাওয়ার কথা ছিল তাঁদের ‘ডেঞ্জারাস’ (খতরা)। যে ছবিতে প্রথম জায়গা করে নিয়েছে দুই নারীর প্রেম। এখানেই নাকি ঘোর আপত্তি হল মালিকদের। সমকামিতায় মাখামাখি ছবি তাঁরা দর্শকদের কাছে পৌঁছে দিতে নারাজ। বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য মুক্তি পিছোতে বাধ্য হলেন পরিচালক রাম গোপাল বর্মা। বৃহস্পতিবার সকালেই ট্যুইট করে তিনি জানিয়েছিলেন ছবির মুক্তি স্থগিত হওয়ার কথা। বৃহস্পতিবার সন্ধেয় তিনি ভিডিও বার্তা পোস্ট করেন ট্যুইটে। সেখানে তিনি বলেছেন যে, এমন অসংখ্য ছবি রয়েছে যেখানে পুরুষ ও নারীর সম্পর্ক নিয়েই গল্প আবর্তিত হয়েছে। সেখানে কেউ কোনও আপত্তি করেনি। কিন্তু কেবল দুটি মেয়ের প্রেমের গল্প বলেই আপত্তি তোলা হচ্ছে। আমরা এর বিপরীতে লড়াই করব আর নতুনভাবে ফিরে আসব।'

আরও পড়ুন: কমলেশ্বরের রাজনৈতিক প্রেক্ষাপটের ওয়েব সিরিজে জঙ্গলমহলের গল্প বলবেন শিলাজিৎ, দেবদূতরা

এ দিন পরিচালক আরও লেখেন, আইনি সমর্থন, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। তার পরেও সমকামিতার বিরোধিতা করার অর্থ এলজিবিটিকিউআইএ সম্প্রদায়ের মানুষদের প্রতি অকারণ অসম্মান। যা তিনি কিছুতেই মানতে পারছেন না। এর জন্য প্রয়োজনে তিনি আইনি পথেও হাঁটবেন।

DANGEROUS film postponement reason pic.twitter.com/lk4Mz3Z7z0

— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2022

">

টুইটারে ঠিক কী লিখেছেন পরিচালক? রাম গোপাল বর্মার ক্ষোভ, আইনক্স, পিভিআর হল মালিকেরা নাকি বেঁকে বসেছেন ‘ডেঞ্জারাস’ (খতরা) ছবিটি মুক্তি নিয়ে। তাঁদের বক্তব্য, সাহসী সমকামিতার ছবি তাঁরা দেখাবেন না। ছবি-মুক্তির আগেই রামগোপালের দাবি ছিল, আইনের ধারা ৩৭৭ হওয়ার পরেও যে ভালবাসা আজও সমাজে অস্বীকৃত তাকেই তিনি মান্যতা দিয়ে চলেছেন। ছবিতে সমকামী দুই যুগলের প্রেম-হিংসা-যৌনতা-অ্যাকশন তুলে ধরেছেন তিনি। চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিতে সাহসী দৃশ্য এসেছে। আর সেগুলোকেই জীবন্ত করেছেন নয়না-অপ্সরা।

I regret to inform that we are postponing the film KHATRA DANGEROUS due to non cooperation of many theatres due to its lesbian theme ..We will proceed in all ways to fight this injustice and come at a later date

— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2022

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget