এক্সপ্লোর

Sonu Nigam: 'সব ঠিক আছে', গতরাতে কনসার্টে ধুন্ধুমার পরিস্থিতির পর জানালেন সোনু

Sonu Nigam Heckled: ২০ ফেব্রুয়ারি, সোমবার মুম্বইয়ের চেম্বুরে সোনু নিগমের কনসার্টটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।

কলকাতা: গতকাল রাতে সোনু নিগমের (Sonu Nigam) কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। স্থানীয় বিধায়কের ছেলে হামলা চালান বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও শিবসেনা দাবি করেছে, বিধায়কের (MLA) ছেলে সেলফি তোলার জন্য সোনু নিগমের কাছে পৌঁছতে গেলে তাঁকে বাধা দেন গায়কের নিরাপত্তারক্ষী। তারপরই ধস্তাধস্তি, হাতাহাতি জেরে নিরাপত্তারক্ষীরা স্টেজ থেকে পড়ে যান। হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিবসেনা (Shiv Sena) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। থানায় অভিযোগ জানিয়েছেন সোনু নিগম। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এই ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল সঙ্গীতশিল্পীর। তিনি জানালেন,'সব ঠিক আছে'। 

আরও পড়ুন: ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনার স্থানীয় বিধায়কের পুত্র সোনু নিগমের (Sonu Nigam) অনুরাগী। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সোনু নিগমের সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি। সেইসময় তাঁকে বাধা দেওয়া হয়। এরপরেই সেখানে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। সোনু নিগম ও তাঁর দেহরক্ষীদের সঙ্গে ওই বিধায়ক পুত্র ও তাঁর সঙ্গীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় আহত হয়েছিলেন সোনু নিগম (Sonu Nigam) । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছিল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে হাতাহাতির একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই শুরু হয়ে যায় সমস্যা। ঘটনায় আহত হয়েছেন সোনু নিগমের এক বন্ধুও। তাঁর নাম রব্বানি। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডে একটি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সোনু। দেব (Dev) ও প্রসেনজিৎ চক্রবর্তী (Prosenjit Chatterjee) অভিনীত কাছের মানুষ (Kacher Manush) ছবিটিতে একটি গানের প্লেব্যাক করেছিলেন সোনু। সেই গানের মুক্তি ও ছবির প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন সঙ্গীতশিল্পী।

 গতকাল সঙ্গীতের মঞ্চে ধস্তাধস্তি হওয়ার পরও সোনু নিগমকে (Sonu Nigam) শারীরিকভাবে সুস্থ দেখে হাফ ছেড়ে বাঁচলেন তাঁর অনুরাগীরা।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget