এক্সপ্লোর

Subhashree Ganguly: ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী

Indubala Bhatar Hotel: আগামী মাসেই মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'

কলকাতা: কল্লোল লাহিড়ির উপন্য়াস 'ইন্দুবালা ভাতের হোটেল' এবার ওয়েব সিরিজের পর্দায়। দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya) পরিচালিত এই সিরিজের হাত ধরেই ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly)। আগামী ৮ মার্চ,আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে ইন্দুবালার লড়াইয়ের গল্প।

হইচইয়ের আসন্ন ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' প্রথম থেকেই চর্চায়। দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছিল কল্লোল লাহিড়ির এই উপন্যাসের পরতে পরতে। খুলনার মেয়ে ইন্দুর চরিত্রে এই সিরিজে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly)। বালিকা থেকে বৃদ্ধা, ইন্দুর গোটা জীবনের বিভিন্ন অধ্য়ায় উঠে আসবে গল্পে। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল বন্দ্য়োপাধ্য়ায়(Rahul Banerjee)।

আরও পড়ুন

মুম্বইয়ে অনুষ্ঠান চলাকালীন হামলা, আহত হয়ে হাসপাতালে ভর্তি সোনু নিগম

ট্রেলারে উঠে আসছে গ্রাম বাংলার নিবিড় প্রাকৃতিক দৃশ্য়ের কোলাজ। রয়েছে বাংলার অগ্নিগর্ভ ইতিহাসের জানা-অজানা কাহিনিও। গ্ল্যামারাস অবতার থেকে বেরিয়ে এই সিরিজে এক ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) লুক নিয়ে দর্শকের কৌতুহল ছিল প্রথম থেকেই। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী প্রকাশ্যে এনেছিল শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে ওঠার সফর।

শুভশ্রীর এই লুকের পিছনে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর ম্য়াজিক। কারণ টলিউডে এই ধরনের মেকআপকের জন্য সাহায্য নেওয়া হয় প্রস্থেটিকের। আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই রূপটান একমাত্র জানেন সোমনাথ কুণ্ডুই। প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হলেই তাঁর ডাক পড়ে। এই প্রথম নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসু করে তোলা বা গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী,এসবের পিছনেই রয়েছে সোমনাথ কুণ্ডুর কামাল।

কেবল মুখ নয়,প্রস্থেটিকের যাদুতে বদলাল  শুভশ্রীর হাত পা,তাতে এল বয়সের ছাপ। চামড়া গেল কুঁচকে। নিপুণ হাতে সোমনাথ ফুটিয়ে তুলছিলেন সেই সমস্ত। আর শুভশ্রীর এই লুক প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঢালাও প্রশংসা করেছিলেন সবাই। আর এখন সবাই মুখিয়ে রয়েছেন সিরিজ মুক্তির জন্য।

ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, মেকআপই তাঁর ভিতরে ইন্দুবালাকে রোপন করে দিয়েছিল। আলাদা করে যেন অভিনয়ই করতে হয়নি। সোমনাথকেও বলতে শোনা গিয়েছিল তাঁর অভিজ্ঞতা,অনুভূতির কথা।

আপাতত ওয়েব সিরিজটির মুক্তির অপেক্ষায় আপামর সিনেপ্রেমীরা।   

 

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget