এক্সপ্লোর

হৃদরোগে নয়, হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু, বলছে ময়নাতদন্ত রিপোর্ট, শরীরে ছিল অ্যালকোহল, দাবি সংবাদসংস্থার

দুবাই: হৃদরোগে নয়, হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু, দাবি ময়নাতদন্তের রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত নয়, জলে ডুবেই মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট। মাথা ঘুরে পড়ে যান বাথটবের জলে। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ। গালফ নিউজের দাবি, শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল। ডেকে পাঠানো হয়েছে বনি কপূরকে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।

শ্রীদেবীর মৃত্যু ঘিরে একগুচ্ছ প্রশ্ন তৈরি হচ্ছিল। রয়েছিল ধোঁয়াশাও। শেষমেশ ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল, বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডেথ বাই অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং। অর্থাৎ, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ে রাত ১১টায় শ্রীদেবীর মৃত্যু হয়।

এদিন নিজেদের টুইটার হ্যান্ডলে দুবাই পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলাটি দুবাই পাবলিক প্রোসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। তারা এবার আইনি সংস্থান অনুযায়ী পরবর্তী কার্যপদ্ধতি নির্ধারণ করবে।

এদিকে, গালফ্ নিউজের খবর, শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল। সূত্রের খবর, মত্ত অবস্থায় বেসামাল হয়ে পড়েছিলেন শ্রীদেবী। সেই সময়, কোনওভাবে, বেসামাল হয়ে বাথটবে পড়ে যান শ্রীদেবী।

একইসঙ্গে, ফরেন্সিক রিপোর্টেও ডুবে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্টে স্বাক্ষর রয়েছে আরব আমিরশাহীর স্বাস্থ্য দফতরের।  এই প্রেক্ষিতে এদিনই বনি কপূরের সঙ্গে ফোনে কথা বলেছে দুবাই পুলিশ। সূত্রের খবর, তাঁকে দুবাইতে আসতে বলা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ। প্রসঙ্গত, গতকাল রাতেই দুবাই থেকে ভারতে ফেরেন বনি। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর ফোন কললিস্ট।

প্রসঙ্গত, শনিবার রাতে অভিনেত্রীর মৃত্যুর পর ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট দিল দুবাইয়ের হাসপাতাল। শ্রীদেবীর পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে এনওসি। কিন্তু, সূত্রের খবর, পরিস্থিতি নতুন মোড় নেওয়ায়, শ্রীদেবীর দেহ সম্ভবত এখনই ছাড়া হবে না। সেক্ষেত্রে আরও দীর্ঘায়িত হবে অভিনেত্রীর নশ্বর দেহের দেশে ফেরা।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৮ ফেব্রুয়ারি ছোট মেয়ে খুশি এবং স্বামী বনি কপূরের সঙ্গে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে, ২১ ফেব্রুয়ারি বনি এবং মেয়ে মুম্বই ফিরে এলেও, দুবাইয়ে একলা থেকে গিয়েছিলেন শ্রীদেবী। কেন একা রয়ে গিয়েছিলেন শ্রীদেবী সেই নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে ২১ ফেব্রুয়ারি ফিরে আসার পর ফের  ২৪ ফেব্রুয়ারি দুবাই যান বনি কপূর। এরমধ্যে, গত ৪৮ ঘণ্টা হোটেলের ঘর থেকে একমুহূর্তের জন্যে বাইরে পা রাখেননি শ্রী। অথচ বনি কপূর যেদিন যান, তার ঠিক আধ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে অভিনেত্রী। হোটেলের ঘরে দুজনের মিনিট পনেরো কথাও হয় বলে জানা যায়। তারপর দুজনেই ডিনার ডেটে যাবেন বলে ঠিক করেন। তারমধ্যেই ঘটে যায় এই অঘটন।  এই ঘটনার পর হোটেলের গোটা ফ্লোর সিল করে দিয়েছে দুবাই পুলিশ।

সেরা শিরোনাম

Nana Patekar Death: নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
Nana Patekar: নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget