এক্সপ্লোর

Deepika-Katrina: ক্যাটরিনার বাতিল করা এই ছবিগুলিই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল দীপিকার!

Deepika Padukone and Katrina Kaif: কী কী সেই ছবি? তার পিছনে রয়েছে কী গল্প? দেখে নেওয়া যাক....

কলকাতা: দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ভিন্ন ভিন্ন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়, ছক ভাঙা গল্প, সব মিলিয়ে বলাই যায়, বলিউডের নয়নের মণি সুন্দরী এই অভিনেত্রী। তবে জানেন কী? যে ছবিগুলি দীপিকার সাফল্যের সিঁড়ির অন্যতম ধাপ হিসেবে প্রমাণিত হয়েছে, তার মধ্যে অনেকগুলি ছবির অফারই প্রথমে আসেনি দীপিকার কাছে। বলা ভাল, সেই ছবিগুলির জন্য দীপিকা ছিলেন দ্বিতীয় এমনকি তৃতীয় পছন্দও। তাহলে সেই ছবিগুলির জন্য প্রথম পছন্দ কে ছিলেন? তিনি হলেন বলিউডের আরও এক সুন্দরী নায়িকা। ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। দীপিকার কেরিয়ারের সেরা চারটি ছবির অফার গিয়েছিল ক্যাটরিনার কাছে। কিন্তু চিত্রনাট্য পড়ে ছবিগুলি নাকচ করে দেন তিনি। এরপরে সেই ছবির অফার পৌঁছয় দীপিকার কাছে। চিত্রনাট্য পছন্দ হওয়ায় ছবিগুলিতে অভিনয় করতে রাজি হয় দীপিকা। আর সেই ছবিগুলিই বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হয়। কী কী সেই ছবি? তার পিছনে রয়েছে কী গল্প? দেখে নেওয়া যাক....

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

বলিউডের অন্যতম জনপ্রিয় রমকম এটি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর সমীকরণে মজেছিলেন দর্শক। তাঁদের মনে হয়েছিল, বানি আর নয়না যেন তাঁদেরই পাশের বাড়ির মেয়ে। কিন্তু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নয়নার চরিত্রের জন্য প্রথম পছন্দ দীপিকা নন, ছিলেন ক্যাটরিনা। কিন্তু চিত্রনাট্য পড়ে তিনি এই ছবিটি বাতিল করায় অফার এসে পৌঁছয় দীপিকার কাছে। আর বাকি গল্প সবারই জানা।

গোলিওঁ কী রাসলীলা, রামলীলা

শোনা যায়, এই ছবি থেকেই প্রেমের শুরু হয়েছিল রণবীর সিংহ (Ranbir Singh) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র। তাঁদের পর্দায় প্রথম একসঙ্গে দেখে দর্শক বুঝেছিল, এই দুই নায়ক নায়িকার প্রেম পর্দায় আগুন ছড়াতে পারে। সেই রসায়ন গড়িয়েছে বাস্তবেও। বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন দীপিকা ও রণবীর। তবে যে ছবিতে ভর করে তাঁদের প্রেমের শুরু, সেই ছবি অফার প্রথমে দীপিকা নয়, গিয়েছিল ক্যাটরিনার কাছে। ক্যাটসুন্দরী এই ছবি বাতিল করায়, সুযোগ পান দীপিকা।

চেন্নাই এক্সপ্রেস

শাহরুখ খান (Shah Rukh Khan)-এর বিপরীতে দীপিকা পাড়ুুকোনের এই অভিনয় বলিউডকে স্বাদ দিয়েছিল এক অনন্য রোম্যান্টিক কমেডির। বক্সঅফিসেও বেশ ভাল ফল করেছিল এই ছবি। কিন্তু এই ছবির জন্যও প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা, দীপিকা নন। ক্যাটরিনা বাতিল করেছিলেন এই ছবির অফার।

বাজিরাও মস্তানি

শোনা যায়, বাজিরাও মস্তানি ছবিতেও মস্তানির ভূমিকায় অভিনয় করার কথা হয়েছিল ক্যাটরিনার। তবে তা পরিচালকের সিদ্ধান্ত ছিল না। সেসময় বাজিরাও-এর চরিত্রে অভিনয় করার কথা ছিল সলমন খানের (Salman Khan)-এর। তিনিই মস্তানি হিসেবে বলেছিলেন ক্যাটরিনার নাম। তবে পরিচালকের অপছন্দ হওয়ায় বাতিল হন ক্যাটরিনা। পরে ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন সলমনও। নতুনভাবে তারপর কাস্টিং করা হয় এই জুটির।

আরও পড়ুন: Dark Circles: প্রাকৃতিক উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেলের সমস্যা? রোজের মেনুতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন: Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget