এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: দীপিকা নাকি আলিয়া, কে বেশি পছন্দের? উত্তর দিলেন সঞ্জয়লীলা বনশালী

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, দীপিকা পাড়ুকোন নাকি আলিয়া ভট্ট, তাঁর প্রথম পছন্দ কে? সেই প্রশ্নের উত্তর দিলেন সঞ্জয়লীলা বনশালী।

মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কিংবা আলিয়া ভট্ট (Alia Bhatt), বলিউডের প্রথম সারির সমস্ত নায়িকাদের সঙ্গেই কাজ করেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। শেষ কয়েকটি ছবিতে তাঁর নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবিতে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন আলিয়া ভট্টকে। শোনা যায়, এই ছবির জন্যও নাকি দীপিকা পাড়ুকোনকে চেয়েছিলেন পরিচালক। কিন্তু কোনও কারণবশত রাজি হননি দীপিকা। ফলস্বরূপ 'গাঙ্গুবাঈ' চরিত্রে দেখা যায় আলিয়া ভট্টকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, দীপিকা পাড়ুকোন নাকি আলিয়া ভট্ট, তাঁর প্রথম পছন্দ কে? সেই প্রশ্নের উত্তর দিলেন সঞ্জয়লীলা বনশালী।

এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভট্টের মধ্যে তাঁর প্রথম পছন্দ কে জিজ্ঞাসা করায় সঞ্জয়লীলা বনশালী বলেন, 'ওরা দুজনেই আলাদা আলাদা মানুষ। দুজনের যেমন উচ্চতা আলাদা। তেমনই দুজনের অভিনয় থেকে ব্যবহার সমস্ত কিছুই আলাদা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। গলার স্বর আলাদা। আমাকে যদি দুজনের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে বলব, দীপিকা সুন্দরী এবং অসাধারণ অভিনেত্রী। আর আমার কাছে আলিয়া অত্যন্ত সুন্দর একটা মেয়ে এবং আলিয়াও অসাধারণ অভিনেত্রী। কিন্তু আমাকে যদি 'বাজিরাও মস্তানি' করতে হয়, তাহলে আমি বাছব দীপিকাকে। আর যদি 'গাঙ্গুবাঈ' করতে হয়, তাহলে চাইব আলিয়া অভিনয় করুক। ওদের দুজনের ধরন অনুযায়ী চরিত্রের প্রস্তাব যায়। ভুল চরিত্রে ভুল অভিনেতাকে নেওয়াও একটা ভুল।'

আরও পড়ুন - Ibrahim Ali Khan Birthday: বিশেষ ছবি পোস্ট করে সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার

তিনি আরও বলেন, 'আমি এটা বলতে চাইছি না যে 'বাজিরাও মস্তানি' ছবিতে আলিয়া অভিনয় করতে পারবেন না বা 'গাঙ্গুবাঈ' চরিত্রে দীপিকা অভিনয় করতে পারবে না। কিন্তু আমার মনে হয়, ওরা যে ছবিতে অভিনয় করেছে, সেই চরিত্রর জন্য ওরাই আদর্শ।' প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ৭০ কোটি পেরিয়ে গিয়েছে বক্স অফিস কালেকশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget