এক্সপ্লোর

Ranveer Singh's Birthday: অভিনব শুভেচ্ছা! রণবীরের জন্মদিনে ‘সাডা কুত্তা কুত্তা’ নাচের ভিডিও পোস্ট দীপিকার

জন্মদিনে প্রবল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীর! একে অপরকে বলছেন, ' কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি আছে, আমার কোনও অনুভূতি নেই?' এরপরেই বেজে উঠছে জনপ্রিয় র‍্যাপ গান ‘সাডা কুত্তা কুত্তা!’

মুম্বই: জন্মদিনে প্রবল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীর! একে অপরকে বলছেন, ' কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি আছে, আমার কোনও অনুভূতি নেই?' এরপরেই বেজে উঠছে জনপ্রিয় র‍্যাপ গান ‘সাডা কুত্তা কুত্তা!’ আর তার তালেই জমিয়ে নাচ করছেন স্বামী-স্ত্রী। রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। মনের মানুষের জন্মদিনে এমনই মজার ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন বলিউডের 'পদ্মাবতী'।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও পোস্ট করেন দীপিকা। সেখানে দেখা যায়, জনপ্রিয় র‍্যাপ গান ‘সাডা কুত্তা কুত্তা’-য় জমিয়ে নেচেছেন দীপিকা-রণবীর। বলিউডের প্রথম সারির দম্পতি দীপভীর। অনুরাগীদের কাছে তাঁরা 'কাপেল গোল', আর বলিউডের সবার কাছেই তাঁরা লাভ বার্ডস ও বন্ধুও। এই জুটির জন্মদিনে দীপিকার পোস্টের দিকে নজর ছিল সকলেরই। তবে মজার মোড়কে প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দীপিকা। ক্যাপশানে লিখলেন, 'যদিও আজ তোমার জন্মদিন, তবুও আমি বলতে চাই, তোয়ডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা! শুভ জন্মদিন আমার সবচেয়ে প্রিয় মানুষ রণবীর সিংহ।' সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের কমেন্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা। তারকারাও মুগ্ধ হলেন দীপভীরের এই মজার রসায়ন দেখে।

এই র‍্যাপ গানের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হবে 'বিগ বস' ধারাবাহিকের একটি এপিসোডে। বিগ বস সিজন ১৩-তে প্রতিযোগী শেহনাজ গিল একবার ঝগড়া করতে করতে বলেছিলেন, ‘কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি অনুভূতি। আমার কোনও আবেগ নেই? তোমার কুকুর টমি। আর আমার কুকুর কেবল কুকুর?’ যেমন ভাবে তিনি কথাগুলো বলেছিলেন, তা মানুষের মনে ছিল বহুদিন। এরপর সেই জনপ্রিয় সংলাপের উপর ঢোল, কি-বোর্ড চাপিয়ে তৈরি হয়ে গেল নতুন র‍্যাপ। তারপর সেই র‍্যাপ মাতিয়েছিল সোশ্যাল মিডিয়া। কিছুদিন যাবত ইনস্টাগ্রাম রিলে সাধারণ মানুষ থেকে তারকারা মেতেছিলেন ‘সাডা কুত্তা কুত্তা’-য়।

গোটা দিন আজ সোশ্যাল মিডিয়ায় 'খিলজী'-র জন্মদিন উৎযাপনে মেতেছেন অনুরাগীরা। সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। কিন্তু দীপিকার জন্মদিনের শুভেচ্ছা একেবারে অন্যরকম।

 

 

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget