এক্সপ্লোর

টুপি পরব নাকি চুল খোলা রাখব? অনুরাগীদের দিকে প্রশ্ন ছুড়লেন দীপিকা

ছবিতে কালো টুপিতে ঢেকে আছে মুখের বেশিরভাগ অংশ, পরের ছবিতেই আবার টুপি ছাড়া। সোশ্যাল মিডিয়ায় পর পর দুটি ছবি ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন। অনুরাগীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, টুপি নাকি টুপি ছাড়া?

মুম্বই: কোনও ছবিতে কালো টুপিতে ঢেকে আছে মুখের বেশিরভাগ অংশ, পরের ছবিতেই আবার টুপি ছাড়া। সোশ্যাল মিডিয়ায় পর পর দুটি ছবি ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন। অনুরাগীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, টুপি নাকি টুপি ছাড়া?

নতুন বছরে ইনস্টাগ্রাম থেকে যাবতীয় পুরনো পোস্ট উড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে এখন মাত্র ৯০টা পোস্ট রয়েছে তাঁর। আজ সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের দুটি ছবির কোলাজ ভাগ করে নিলেন দীপিকা। তার একটি ছবিতে অভিনেত্রীর মুখ ঢেকে আছে টুপিতে। অন্যটিতে অগোছালো চুল পড়েছে মুখের ওপর। ছবিদুটি আপলোড করে অনুরাগীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, টুপি নাকি টুপি ছাড়া? কমেন্ট বক্সে নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন তাঁকে। বেশিরভাগই লিখেছেন, দুটি লুকেই ভালো দেখাচ্ছে তাঁকে। 

আগামীকে শাহরুখ খানের বিপরীতে 'পাঠান' ছবিতে দেখা যাবে দীপিকাকে। এই ছবির শ্যুটিং করতেই স্পেন উড়ে যাওয়ার কথা ছিল 'ওম শান্তি ওম' জুটির। কিন্তু ব্যক্তিগত কারণে আপাতত ছবির শ্যুটিং স্থগিত রেখেছেন শাহরুখ। মুম্বইতেই রয়েছেন কিং খান। 

সম্প্রতি দীপিকা পাড়ুকোন পোস্ট করেছিলেন পি ভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলার ছবি ও ভিডিও। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন যে, 'আমার জীবনের অন্যান্য সবদিনের মতো আরও একটা দিন। ক্যালোরি ঝরাচ্ছি।' 'পিকু' অভিনেত্রীর এই পোস্ট দেখে তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও।

দীপিকা পাড়ুকোনের পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করাকালীন তাঁর সঙ্গে হালি মজাও করছেন। ফলে, তাঁদের দুজনের মধ্যে বন্ধুত্ব যে কতটা গাঢ়, তাও বোঝা যাচ্ছে নিঃসন্দেহে। অভিনেত্রীর করা পোস্টে কমেন্ট করেছেন সিন্ধুও। তিনিও মজা করে লিখেছেন, 'কতটা ক্যালোরি ঝরল?'

'ইয়া জওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে পিভি সিন্ধু বলেছিলেন, 'যদি ও (দীপিকা পাড়ুকোন) আজ ব্যাডমিন্টনটা খেলত, তাহলে অন্যতম সেরা খেলোয়াড় হতে পারত।' পাল্টা সিন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দীপিকাও। সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সিন্ধু আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর মনে হল প্র্যাকটিসের জন্য আমিই ওর সবথেকে ভালো সঙ্গী হতে পারি বলে'।

সেরা শিরোনাম

Bollywood News: ছবির শ্যুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিনে-কর্মীর, ক্ষতিপূরণ মাত্র ৪০ লক্ষ! বিপাকে সঞ্জয় লীলা বনশালী
ছবির শ্যুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিনে-কর্মীর, ক্ষতিপূরণ মাত্র ৪০ লক্ষ! বিপাকে সঞ্জয় লীলা বনশালী
Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
Prosenjit Chatterjee: 'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
Ujaan Ganguly: পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!

ভিডিও

Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন,
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari :
Suvendu Adhikari : "আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
Abhishek Banerjee: ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ,
‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Embed widget