এক্সপ্লোর

Deepika-Ranveer: দীপিকার সঙ্গে বিয়ের ছবি হঠাৎ গায়েব রণবীরের অ্যাকাউন্ট থেকে! নিজেই ডিলিট করলেন অভিনেতা?

Ranveer Singh's Wedding Photo:হঠাৎ অনুরাগীরা দেখেন, রণবীর সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গায়েব তাঁর বিয়ের ছবি!তবে ঠিক কীভাবে গায়েব হল সমস্ত ছবি, তা নিয়ে অবশ্যই কোনও বিবৃতি পাওয়া যায়নি রণবীরের তরফে

কলকাতা: কয়েক বছর আগেই এই পথে হেঁটেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর এবার রণবীর সিংহ (Ranveer Singh) ও? তবে দীপিকার মতো নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি গায়েব হয়ে গিয়েছে রণবীরের ওয়াল থেকে। আর সেগুলি, তাঁর বিয়ের ছবি!

সোমবার হঠাৎ অনুরাগীরা দেখেন, রণবীর সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গায়েব তাঁর বিয়ের ছবি! তবে ঠিক কীভাবে গায়েব হল সমস্ত ছবি, তা নিয়ে অবশ্যই কোনও বিবৃতি পাওয়া যায়নি রণবীরের তরফে। কয়েক বছর আগে, এই পথে হেঁটেছিলেন দীপিকাও। হঠাৎ, নতুন বছরের শুরুতে পুরনো বছরের সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল তাঁর বিয়ের ছবিও। তবে এরপরে ফের নিজের ছবি আপলোড করা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে এনেছিলেন দীপিকা।

রণবীরেরও কী তেমন কোনও পরিকল্পনা রয়েছে? শোনা যাচ্ছে, দীপিকাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন রণবীর। অনেকে মনে করছেন, ইনস্টাগ্রামে ৫ বছরের বেশি পুরনো ছবি আর গ্রিডে থাকে না। আর তাই, ব্যক্তিগত ছবি আর্কাইভে রেখে তারপরে তা সরিয়ে দিয়েছেন রণবীর। অনেকে আবার মনে করছেন, ইনস্টাগ্রামের কোনও কারণেই ছবিগুলি আর দেখা যাচ্ছে না। তবে রণবীর বা দীপিকা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। 

আপাতত নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন দম্পতি। সেপ্টেম্বরে তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি ও দীপিকা দুজনেই। অন্যদিকে, এখনও শ্যুটিং চলছে সিংঘমের সিক্যুয়াল ছবির। আর সেখানে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল দীপিকার লুক। পুলিশের বেশে শ্যুটিং করছেন বলিউডের 'মস্তানি'। 

তবে সেই লুক উস্কে দিয়েছিল অন্য জল্পনাও। সেই ছবিতে স্পষ্ট ছিল না দীপিকার বেবি বাম্প। তাই অনেকেই ভেবেছিলেন, সারোগেসি পদ্ধতির মাধ্যমেই পৃথিবীতে আসবে দীপিকার সন্তান। এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি দম্পতি। তবে আজ যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে প্রথমবার দেখা যাচ্ছে দীপিকার বেবিবাম্প। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

আরও পড়ুন: Sabyasachi Mukherjee: আলিয়ার সাজের নেপথ্যে যে বাঙালি ছেলে, সেই সব্যসাচীই খোদ আজ ইতিহাস তৈরি করলেন!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget