এক্সপ্লোর

Deepika Padukone Corona Positive: করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন, সংক্রমিত পরিবারও

করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না বলিউডের 'পদ্মাবত'-ও। করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন। আজই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার।

মুম্বই: করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না বলিউডের 'পদ্মাবত'-ও। করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন। আজই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন হাসপাতালে। সংক্রমিত দীপিকার মা উজ্জ্বলা ও বোন অনিশাও। আপাতত বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। কিছুটা স্থিতিশীল প্রকাশ পাডুকোনও। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

একের পর এক করোনার থাবায় জর্জরিত বলিউড। ভিকি কৌশল থেকে শুরু করে ভূমি পেডনেকর, ক্যাটরিনা কইফ, অক্ষয় কুমার, আমির খান, করোনা আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। আর একবার করোনার থাবায় সংক্রমিত দীপিকাও।

টানা জ্বরের জেরে গত শনিবার হাসপাতালে ভর্তি হতে হয় প্রকাশ পাড়ুকোনকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সৌভাগ্যবশত, দীপিকা পাড়ুকোনের মা উজ্জ্বলা পাড়ুকোন ও বোন অনিশা পাড়ুকোনের ক্ষেত্রে তেমনটা হয়নি, তারা হোম আইসোলেশনেই রয়েছেন। ৬৫ বছরের প্রকাশ পাড়ুকোনকে এই সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বেঙ্গালুরুর অপর প্রখ্যাত ব্যাডমিন্টন কোচ বিমল কুমার। সাইনা নেহওয়ালের প্রাক্তন কোচ বিমলই এই মুহূর্তে বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর।

বিমল কুমার জানিয়েছেন, 'দিন দশেক আগে একাধিক উপসর্গ থাকায় প্রকাশ, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে টেস্ট করান। তিনজনেরই রেজাল্ট পজিটিভ আসে। তারপর থেকে তারা আইসোলেশনে ছিলেন। কিন্তু প্রকাশের জ্বর না কমায় তাঁকে গত শনিবার হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে ও অনেকটাই ঠিক আছে। আশা রাখছি ২-৩ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ওঁকে। প্রকাশের স্ত্রী ও মেয়ে বাড়িতেই রয়েছে।'

করোনার থাবা থেকে বাদ যায়নি টলিউডও। ছোটপর্দা বড়পর্দা মিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। এনাদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিৎ অন্যতম। পরপর দুজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। আপাতত সুস্থ হয়েছেন তারকারা। অন্যদিকে করোনা আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া সহ আরও অনেকে।

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget