এক্সপ্লোর

'Kacher Manush' Exclusive: প্রেক্ষাগৃহে পুজোর মরসুম, ভিড় প্রসেনজিৎ-দেব ও 'কাছের মানুষ'দের

ABP Exclusive: ছবির হাফ টাইমে অনেকেই নিজেদের সিট ছেড়ে ওঠার চেষ্টাই করেননি। তাঁদের মতে একটুও মিস করা যাবে না ছবিটি। অন্যদিকে যাঁদের পাওয়া গেল, তাঁদের মতে, 'পরের অংশের জন্য মুখিয়ে আছি।'

কলকাতা: গোটা বাংলা ভাসছে আনন্দ জোয়ারে। তার মধ্যেই টলিউডে জোড়া ধামাকা। আজ, মহা পঞ্চমীর দিন, ৩০ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব ও প্রসেনজিতের বহু প্রতীক্ষিত ছবি 'কাছের মানুষ'। আর পুজোর মরসুমে হলে কেমন ভিড় হল দর্শকদের। সিনেমা দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের? সব জানতেই এবিপি লাইভ পৌঁছে গিয়েছিল নবীনা সিনেমাহলে।

'ফার্স্ট ডে ফার্স্ট শো'

প্রথম মোশন পোস্টার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। এরপর একে একে ছবির টিজার, ট্রেলার, গান মুক্তির সঙ্গে সঙ্গে সেই আগ্রহ বাড়তে থাকে। এবার ৩০ সেপ্টেম্বর, ছবির 'অগ্নিপরীক্ষা'। প্রথম শো শুরুর আগে হলের সামনে পৌঁছে দেখা গেল, অনুরাগীদের ভিড় ও উন্মাদনার অন্ত নেই। কেউ দেবের ছবির প্রথম শো মিস করেন না তো কেউ বুম্বা দার 'ডাই হার্ড' ফ্যান। ফলে পুজোর মরসুমেও ঠাকুর দেখা খানিকক্ষণের জন্য থামিয়ে প্রেক্ষাগৃহ হাউসফুল করতে হাজির তাঁরা।

এক দর্শকের কথায়, 'পুজোয় বাংলা ছবি মাস্ট। আর দেব এখন যেরকম অন্য ঘরানার ছবি তৈরি করছেন তা সত্যিই নজর কাড়ার মতো। ফলে ঠাকুর দেখার মাঝেই সিনেমা দেখতেই হবে।' এক বয়স্ক দম্পতি যেমন দেবের কোনও ছবিই প্রেক্ষাগৃহে মিস করেন না। তাঁরাও হাজির। ঝাঁ চকচকে সাজে, নিজেদের 'কাছের মানুষ'দের সঙ্গে নিয়ে এসেছেন অনেকেই। 

ছবির হাফ টাইমে অনেকেই নিজেদের সিট ছেড়ে ওঠার চেষ্টাই করেননি। তাঁদের মতে একটুও মিস করা যাবে না ছবিটি। অন্যদিকে যাঁদের পাওয়া গেল, তাঁদের মতে, 'এমন জায়গায় ছবিটার ইন্টারভ্যাল হয়েছে যেটা খুবই অসাধারণ। পরের অংশের জন্য মুখিয়ে আছি।'

ছবি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া কীরকম?

'দেব-প্রসেনজিৎ দুজনকেই ১০০-এ ১০০। দুর্দান্ত ছবি। এমন বার্তা সকলকে দেওয়া প্রয়োজন।' সিনেমা দেখে বেরিয়ে ৮ থেকে ৮০ সকলেরই এটাই প্রথম প্রতিক্রিয়া। এক যুবকের কথায়, 'আত্মহত্যা যে কোনও সমস্যার সমাধান হতে পারে না সেই বার্তা সকলের কাছে পৌঁছনো খুবই প্রয়োজনীয়। সকল বয়সের মানুষের জন্য এই ছবি দেখা জরুরি।' অপর এক দর্শককে খানিক আবেগঘন শোনাল। তাঁর কথায়, 'আমার বাবা আত্মহত্যা করেছিলেন। কিন্তু আমি জানি এটা কোনও সমাধান নয়। ছবিটা সকলের দেখা উচিত।'

প্রায় আড়াই ঘণ্টার সিনেমা শেষে সকলের মতে এই ছবি একবার নয়, বারবার হলে এসেই দেখা উচিত। প্রথম দিনের পরীক্ষায় পাস করে গেছে দেব-প্রসেনজিতের 'কাছের মানুষ'। এবার দেখার বক্স অফিসে কেমন ফল করে। 

সেরা শিরোনাম

Ranojoy Bishnu: দীপাবলিতে উদ্বেগজনক খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা রণজয় বিষ্ণু! কী হয়েছে তাঁর?
দীপাবলিতে উদ্বেগজনক খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা রণজয় বিষ্ণু! কী হয়েছে তাঁর?
Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget