এক্সপ্লোর

Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া

Dev and Subhasree Ganguly: ছবির কমেন্ট বক্সেই শুভশ্রী লিখেছেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?'

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় গানের ঘোষণা, কিন্ত সেটা নয়, নজর কাড়ল কমেন্ট বক্স! পুজোয় মুক্তি পাচ্ছে 'দেশু7' (DeSu7), এই কথা ইতিমধ্যেই সবার জানা। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব (Dev)। সেই সঙ্গে তিনি এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয়ও করছেন। আর এই সিনেমায় নায়িকার ভূমিকায় রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এছাড়াও সিনেমায় রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ইধিকা পাল (Idhika Paul), রজতাভ দত্ত (Rajatabha Dutta), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং আরও অনেক জনপ্রিয় মুখেরা। আজ মুক্তি পেল, এই সিনেমার গানের প্রথম পোস্টার, সেখানে সিনেমার নায়ক নায়িকার ছবি, কিন্তু নজর কাড়ল ছবির কমেন্ট বক্স!

দেব-শুভশ্রীর রসায়নে মজে নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় আজ শুভশ্রী একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে দেব এবং শুভশ্রীর ছবি। ঘোষণা, এই সিনেমার প্রথম গান 'শুধু তোর' মুক্তি পাচ্ছে শীঘ্রই। আর এই ছবির কমেন্ট বক্সেই শুভশ্রী লিখেছেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?' এই সংলাপ দেবের 'খাদান' ছবির একটি সংলাপের আদলে। দীর্ঘদিন পরে, 'খাদান'-এ একেবারে অ্যাকশন অবতারে ফিরেছিলেন দেব। দীর্ঘদিন অন্য ঘরানার সিনেমায় অভিনয় করছিলেন দেব। এতে জনপ্রিয়তা পেলেও, অনেকেই মিস্ করছিলেন, দেবের আগের অবতারকে। আর এরপরে, 'খাদান' সিনেমায় দেবের একটি সংলাপ ছিল, 'ফ্য়ামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি?' আর সেই সংলাপের আদলেই, শুভশ্রী এই লাইনটি লিখেছেন। প্রসঙ্গত 'ধূমকেতু' মুক্তির পরে, দেবের একটি সাক্ষাৎকারে বলা কথা নিয়ে নতুন করে শুরু হয়েছিল বিতর্ক। দেব বলতে চেয়েছিলেন, শুভশ্রী অনেকটা পরিণত হয়েছেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, শুভশ্রীর ইনোসেন্স চলে গিয়েছে। এই কথার পাল্টা শুভশ্রী বলেছিলেন, দেব তাঁর সঙ্গে আর কাজ করবেন কি না জানা নেই, কারণ তাঁর আর ইনোসেন্ট নেই, এমনটাই বলেছেন দেব। তবে সেই ভুল বোঝাবুঝি পরবর্তীকালে মিটে যায়। ফের ছবির স্বার্থেই এক হন, দেব শুভশ্রী। 


Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া

 

সেই বিতর্কের কথা মনে করিয়েই, মজার ছলে শুভশ্রী লিখেছেন, ''ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?' এর উত্তরে কমেন্টবক্সে দেব লেখেন, 'আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে সবই এক'। অনুরাগীরা আপাতত মজেছেন নায়ক নায়িকার এই রসায়নেই। তবে এই কথোপকথন শুধুই ছবির প্রচারের স্বার্থে, এমনটা অবশ্য মনে করছেন একাংশ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আরও পড়ুন: Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget