এক্সপ্লোর

Dev-Subhasree: 'এবার ফিরলে তোমাকে নিয়ে ফিরব', দেব-শুভশ্রীর সমীকরণে মিশে গেল অতীত-বর্তমান

Dev-Subhasree News: সোশ্যাল মিডিয়ায় এদিন প্রকাশ্যে এল, দেব-শুভশ্রীর নতুন সিনেমার প্রথম ঝলক

কলকাতা: তার আগেই, ফেসবুক লাইভে জুটিতে এসে বলেছেন অনেক কথা..  দীর্ঘদিন পরে একসঙ্গে সিনেমায় অভিনয় করা থেকে শুরু করে, পুরনো কথা.. সমস্ত কিছুই উঠে এসেছিল সেখানে। আর তারপরেই প্রকাশ্যে এল, 'দেশু সেভেন' (DeSu7)-এর প্রথম ঝলক। দীর্ঘদিন পরে একসঙ্গে পর্দায় দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র জুটি। আগেই ঘোষণা করা হয়েছিল, নির্দিষ্ট দিনে ফেসবুক লাইভে আসবেন এই জুটি। অনুরাগীদের সমস্ত প্রশ্নের উত্তর ও দেবেন। সেই মতো তাঁদের কথায় উঠে এল, ১০ বছর আগে একসঙ্গে শ্যুটিং করার কথা, 'দেশু' -তে প্রথম শ্যুটিং করার সময়ের ঘটনা। পাশাপাশি এদিন উঠে এল, টলিউডে রাজনীতির কথা, সিনেমা মুক্তি নিয়ে 'দাদাগিরি' এবং তাঁদের ব্যক্তিগত জীবনের কথাও। 

প্রকাশ্যে দেশু সেভেনের প্রথম ঝলক

সোশ্যাল মিডিয়ায় এদিন প্রকাশ্যে এল, দেব-শুভশ্রীর নতুন সিনেমার প্রথম ঝলক। সেখানে যেমন দেখা মিলল নায়ক-নায়িকার, পাশাপাশি দেখা মিলল অনির্বাণ ভট্টাচার্যেরও (Anirban Bhattacharya)। এই সিনেমায় অনির্বাণকে ফেরানো নিয়ে কার্যত একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন দেব। সেই সময়ে টলিউডে অলিখিত ব্যান ছিলেন অনির্বাণ, তাঁকে কোনও সিনেমায় কাস্ট করা হচ্ছিল না বিভিন্ন রাজনৈতিক কারণেই। তার মধ্যেই দেব ঘোষণা করেন, দেব এবং শুভশ্রীকে নিয়ে সিনেমা হলে, সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনির্বাণ ও। এই সিনেমার শুধু প্রযোজনা নয়, পরিচালনাও করছেন দেব। ফলে কার্যত সমস্তটাই ছিল তাঁর হাতে। অবশেষে বুধবার প্রকাশ্যে এল এই সিনেমার প্রথম ঝলক। 

সদ্য কথা ফেসবুক লাইভে দেব ২টি আবেদন করেন। প্রথমত তিনি বলেন, সিনেমার ব্যবসা নিয়ে রাজনীতি না করে বাংলা সিনেমার স্বার্থে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কারও ক্ষতিকে নিজের জয় মনে করে, আনন্দ করলে চলবে না। অন্যের সাফল্যে আনন্দিত হতে হবে। পাশাপাশি তিনি আরও একটি বার্তা দেন। দেব বলেন, রাজ চক্রবর্তী (Raj Chakrabporty) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) না থাকলে, এই সিনেমা করা সম্ভব হত না। তাঁরা ব্যক্তিগত জীবনে দেব এবং শুভশ্রীকে সমর্থন করেছেন বলেই, তাঁরা এই সিনেমাটি করতে পারতেন না। সেই কারণে দেব আবেদন করেছেন, সোশ্যাল মিডিয়ায় যেন তাঁদের নিয়ে ট্রোলিং না করা হয়। রাজ ও রুক্মিণীর ব্যক্তিগত সম্মানও বজায় রাখা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Nepal Flash Flood: 'ফিরিয়ে আনতে না পারলে, সব শেষ হয়ে যাবে..', মিলছে না খোঁজ, দিশাহারা বাঙালি পরিবার রওনা দিল নেপালে

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Advertisement

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget