এক্সপ্লোর

'Khadaan': প্রথমবার ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায়, 'খাদান' ছবির হাত ধরে মূলধারার অ্যাকশন অবতারে ফিরছেন দেব, যোগ্য সঙ্গতে যীশু

Dev in 'Khadaan': 'খাদান' ছবির হাত ধরে ফের মূলধারার অ্যাকশন অবতারে ফিরছেন দেব। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও (Creative Director) তিনিই। নজর কেড়েছেন যীশু।

কলকাতা: 'সর্দারি অত সিধা বাত লয়, যে একা সব সয়, ওই সর্দার হয়...', খনির শহরে পরতে পরতে অপরাধের ঝলক, দেবের মুখে স্থানীয় ভাষা। জমজমাট টিজার প্রকাশ্যে। 'খাদান' ('Khadaan' Teaser Out) ছবির হাত ধরে ফের মূলধারার (Main Stream) অ্যাকশন অবতারে (Action Avatar) ফিরলেন দেব (Dev)। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও (Creative Director) তিনিই। 

প্রকাশ্যে 'খাদান' ছবির টিজার

যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তি পেল 'খাদান' ছবির টিজার। কারখানার চিমনির ধোঁয়া, কয়লা খাদানে বিস্ফোরণ... তারই মধ্যে দেবের কণ্ঠে দমদার সংলাপ। 'ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?' কুড়ুল টেনে প্রতিপক্ষের বুক চেরা, রক্তক্ষরণ, হাতুড়ি মেরে মালগাড়ি থেকে কয়লা চুরি। সবই রয়েছে টিজারে। আর সেই সঙ্গে নজর কাড়লেন যীশু সেনগুপ্তও। 'জয় গুরু' টানের পিছনে লুকিয়ে কোন ষড়যন্ত্র, দেখা যাবে সিনেমায়। 

এদিন সিনেমার টিজার পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন, 'বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে... বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু।' ক্ষমতা, লোভ এবং প্রতিহিংসার সংঘর্ষের ফলে এবার জমি খাদান হবে না শ্মশান তা জানা যাবে প্রেক্ষাগৃহে আগামী ২০ ডিসেম্বর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Naga Chaitanya: বরবেশে 'বারাত' নিয়ে হাজির নাগা চৈতন্য, ভাইরাল ভিডিও! শোভিতার সঙ্গে বিয়ে সারলেন?

প্রত্যেক বছরই বড়দিনের আবহে একটি করে ছবি দর্শকদের উপহার দেন দেব। এবারের তাঁর পরিবেশন 'খাদান'। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায় এই ছবির পরিচালক সুজিত দত্ত ওরফে রিনো। দেব ও যীশু ছাড়াও ছবিতে রয়েছেন বরখা, ইধিকা, অনির্বাণ ও অন্যান্যরা। উল্লেখ্য এই প্রথম কোনও ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলালেন দেব নিজেই। 

তবে আজ টিজার মুক্তির আগেই গতকালই দরাজ সার্টিফিকেট পেয়েছিলেন দেব। বর্তমানে কলকাতার পরিস্থিতিকে মাথায় রেখে ছবির টিজার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন অভিনেতা। গতকালই টিজার দেখে দেবের ছবিকে দরাজ সার্টিফিকেট দেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget