এক্সপ্লোর

Dev on Baghajatin: পাগড়ি, দাড়িতে অচেনা দেব.. শ্যুটিং শেষের ভিডিও প্রকাশ করে দিলেন কী বার্তা?

Dev New Video: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে তিনি বলছেন, 'আজ আমাদের বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ।

কলকাতা: কাজের দিনের দুপুরের খাওয়ার সময়। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন দেব (Dev)। কিন্তু ভিডিওতে এ কোন চরিত্র! মোটা ভ্রু, মুখ ঢাকা লম্বা চাপ দাড়িতে! নতুন ছবি 'বাঘাযতীন' (Baghajatin) -এর লুকে এর আগেও চমক লাগিয়েছেন অভিনেতা, তবে তা ছবিতে। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম, মেক আপ নিয়ে ভিডিও পোস্ট করলেন দেব। এই ভিডিও ছবির শ্যুটিং শেষ হওয়ার দিনের। সঙ্গে জানালেন বিশেষ বার্তা। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে তিনি বলছেন, 'আজ আমাদের বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।'

পরিচালক অরুণ রায় ফের এক ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এবার সেই চরিত্রে দেখা যাবে টলিউডের তারকা অভিনেতা দেবকে। বড়পর্দায় বাঘা যতীন হয়ে আসতে চলেছেন দেব। জুনের শেষ দিকে প্রকাশ্যে আসে প্যান ইন্ডিয়া এই ছবির নতুন পোস্টার। ছবিটি বাংলায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। হিন্দিতে এই ছবি মুক্তি পাবে ২০ অক্টোবর। নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরশুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। 

প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে বারে বারে দেব বলেছেন, 'কেবল ব্যবসায়ীক দিক নয়, আমাদের দেশের এমন একজন বিপ্লবীর কথা সবার জানা উচিত। সেই কারণেই ছবিটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Gayatri Joshi Accident: ইতালির রাস্তায় শাহরুখের নায়িকার গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির, জেল হতে পারে গায়ত্রীর!

 

সেরা শিরোনাম

Sushant Singh Rajput: ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
Bonny Sengupta: নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
Sabitri Chatterjee: ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
Allu Arjun: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল অল্লু অর্জুন-দীপিকার নতুন সিনেমার! এমন কী বিশেষত্ব রয়েছে?
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল অল্লু অর্জুন-দীপিকার নতুন সিনেমার! এমন কী বিশেষত্ব রয়েছে?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget