এক্সপ্লোর

Dev on Dhumketu: আমার আর শুভশ্রীর কেরিয়ারের সেরা সিনেমা ধূমকেতু, দর্শক পরিশ্রমটা বুঝবেন: দেব

Dev and Subhasree Ganguly: দেব শুভশ্রী জুটিই কি 'ধূমকেতু'-র এক্স ফ্যাক্টর?

কলকাতা: এই ছবির জন্য ১০ বছরের অপেক্ষা। যখন এই সিনেমার শ্যুটিং হয়েছিল, তার থেকে একেবারে অন্য ধারায়, অন্য খাতে জীবন বইছে ছবির নায়ক নায়িকার। তবু আবার, নস্ট্যালজিয়া উস্কে সেই নায়ক নায়িকাকে একফ্রেমে দেখতে পাওয়ার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শক...পরিচালক, নির্মাতা এমনকি নায়ক নায়িকারও তাই প্রত্যাশা। দীর্ঘ প্রতিক্ষার পরে মুক্তি পাচ্ছে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধূমকেতু'। আর সেই ছবি মুক্তির আগেই এবিপি আনন্দকে সিনেমা নিয়ে নিজের প্রত্যাশার কথা খুলে বললেন দেব। 

'ধূমকেতু' মুক্তির খবর দর্শকদের কাছে সত্যিই চমক। দর্শকদের উত্তেজনা দেখে কেমন লাগছে স্বয়ং দেব-এর। অভিনেতা বলছেন, 'খুব ভাল লাগছে। আশা করেছিলাম, ধূমকেতু-র মুক্তি দর্শকদের কাছে চমক হবে। তবে তাঁরা যে এতটা উচ্ছ্বসিত হবেন, সত্যিই আশা করিনি। ১০ বছর ধরে একটা ছবি আটকে ছিল। ২০১৫ সালে ছবিটা ঘোষণা হয়েছিল আর শ্যুটিং করেছি ২০১৬ সালে। এখনও মনে হচ্ছে, একরকম উচ্ছ্বাস রয়েছে সিনেমাটা নিয়ে।'

বছর শেষ হয়েছিল 'খাদান'-এর সাফল্য দিয়ে, শুরু হচ্ছে 'ধূমকেতু' দিয়ে। তালিকায় রয়েছে রঘু ডাকাত আর প্রজাপতি ২ ও। দেব বলছেন, 'আমার সবসময় চেষ্টা থাকে, প্রত্যেকটা সিনেমা যেন আলাদা হয়। প্রত্যেকটা চরিত্র যেন আলাদা হয়। এখন যেভাবে সিনেমার টিকিটের দাম বাড়ছে, আমি একই ধরনের ছবি আমার দর্শককে দিতে চাই না। ধূমকেতু এমন একটা সিনেমা, যার মতো করে দেব-কে আগে দেখা যায়নি। দেব এরকম ধরণের গল্প করেনি। আবার রঘু ডাকাত করার মতো সাহস বাংলায় খুব কম লোকই দেখাতে পেরেছে। সেই জগৎটা মানুষ দেখে আলাদা উন্মাদনা পাবে। আর প্রজাপতি ২-এর শ্যুটিং লন্ডন থেকে শেষ করে এলাম। পারিবারিক ড্রামাকে এরকমভাবে এর আগে কেউ দেখায়নি। আমি গত ৫-৬ বছরে অনেক ফ্যামিলি ড্রামা করলাম। তারপরে মনে হচ্ছিল, একই রকম ছবি করলে দর্শক আর দেখবে না। চেষ্টা করছি যেন বিভিন্ন স্বাদে, বিভিন্ন রূপে নিজেকে নিয়ে আসতে পারি, নিজেকে ভাঙতে পারি।'

দেব শুভশ্রী জুটিই কি 'ধূমকেতু'-র এক্স ফ্যাক্টর? দেব বললেন, 'শুধু দেব শুভশ্রী জুটি বললে ভুল হবে। এটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেরা সিনেমা। সৌমিক হালদারের দুর্দান্ত ক্যামেরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যা যা ছবি করেছে, এটা ওর সেরা কাজ বলে আমার মনে হয়। এটা আমারও সেরা কাজ। আমার মনে হয়, এখন যদি আমি এই দৃশ্যগুলোয় অভিনয় করি, হয়তো অত ভাল করতে পারব না যতটা তখন করেছিলাম। সেই সময়ে দর্শক আমায় এতটা সিরিয়াসলি নিতই না। সেই সময়ে দাঁড়িয়ে ৮০ বছরের একটা বৃদ্ধের চরিত্রে অভিনয় করা। দর্শক পরিশ্রমটা আশা করি বুঝবে যে ছেলেটা আজ নিজেকে ভাঙেনি, অনেকদিন আগে থেকেই ভাবতে শুরু করেছিল।  দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্মই হয়েছিল ধূমকেতু নিয়ে। আমার কোনও অভিযোগ নেই। জানি না এই সিনেমাটা কটা শো পাবে। কিন্তু ১০ যদি এই সিনেমাটা দেখে বেরোয়, তারা ১০০ জনকে নিয়ে আসবে, ধূমকেতু সেরকম একটা ছবি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget