এক্সপ্লোর

Dev: ব্যাগ কাঁধে, বাসে করে শ্যুটিংয়ে আসতেন দেব, শুনতে হয়েছিল, 'আগে নায়ক হও, তারপরে চা খাবে'

Dev Unknown Story: এদিন দেব তাঁর সঙ্গে কাজ করা বহু মানুষদেরই মঞ্চে ডেকে নিয়েছিলেন। আর সেখানেই উঠে আসে, এক অজানা গল্প

কলকাতা: উদযাপনের অপর নাম যেন দেব (Dev)। শনিবার 'নেতাজি ইনডোর' স্টেডিয়ামের অনুষ্ঠান যতটা না 'রঘু ডাকাত'-এর, তার চেয়েও যেন বেশি দেবের। পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করে ফেললেন দেব। এদিন দেবকে উদযাপন করতেই যেন হাজির হয়েছিলেন তাঁর সঙ্গে অভিনয় করা নায়িকারা। তবে শুধুই নায়িকারা নন, কেরিয়ারের একেবারে শুরুর দিক থেকে দেবের সঙ্গে কাজ করেছেন যে সমস্ত কলাকুশলীরা, টেকনিশিয়ান্সরা, প্রযোজকেরা.. তাঁরা প্রায় সবাই উপস্থিত ছিলেন এদিন। প্রত্যেকেই শেয়ার করে নেন, দেবকে নিয়ে তাঁদের প্রত্যেকের ছোট ছোট অভিজ্ঞতা। 

এদিন দেব তাঁর সঙ্গে কাজ করা বহু মানুষদেরই মঞ্চে ডেকে নিয়েছিলেন। আর সেখানেই উঠে আসে, এক অজানা গল্প। টেকনিশিয়ান্স হারু দীর্ঘদিন ধরে কাজ করছেন দেবের সঙ্গে। কেরিয়ারের একেবারে শুরুর দিক থেকে দেখেছেন তাঁকে। এদিন তিনি বলেন, 'একেবারে সফরের শুরু থেকে দেখছি দেবদাকে। সালটা ২০০৫। 'অগ্নিশপথ' সিনেমার শ্যুটিং করছিলেন দেবদা। আমরা তখন শুনতাম, দেবদা শিয়ালদহের কোনও একটা মেসে থাকতেন। বাসে করে আসতেন, ট্রাম ডিপোতে নামতেন। তারপরে কাঁধে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটেই ঢুকে যেতেন শ্যুটিং ফ্লোরে। সেই সময়ে, দেবদার ঘন ঘন চা খাওয়ার অভ্যাস ছিল। তপন বলে একজন ছেলে আমাদের চা দিত। আর দেবদা বার বার চা চাইতেন। সেই তপন একদিন খুব রেগে গিয়ে দেবদাকে বলল, 'এই শোনো, আগে নায়ক হবে, তারপরে চা খাবে।' সেদিন দেবদা চলে গিয়েছিলেন। এরপরে, ২০০৬ নাগাদ, দেবদা 'আই লাভ ইউ' করলেন, তারপরে 'মন মানে না',। তখন ভেঙ্কটেশের অফিস ছিল প্রিন্সটন ক্লাবে। সেই সময়ে, দেবদা ভেঙ্কটেশের অফিসে কিছু একটা বিষয়ে কথা বলতে এসেছিলেন। সেখানে ওই তপন ও ছিল, আমরাও ছিলাম। কী শ্যুটিং হচ্ছে দেখতে দেখতে, দেবদা হঠাৎ তপনদাকে দেখতে পান। ডেকে বলেন, 'তপনদা.. আমি কিন্তু এখন হিরো হয়ে গিয়েছি।'

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দেবের বাবা, মা ও বোন ও। প্রত্যেকেই দেবকে নিয়ে নিজের নিজের আবেগের কথা ভাগ করে নেন। এদিন মঞ্চে বসেই দেবের বোন বলেন, তিনি কোনোদিন তাঁর দাদার পরিচয় কোথাও সুবিধা পেতে ব্যবহার করেননি। বরং তিনি একবার দেবের সঙ্গে শ্যুটিংয়ে গিয়েছিলেন বিদেশে। সেখানে মানুষ ভিড় করে শ্যুটিং দেখছিলেন। একজন তাঁকে প্রশ্ন করেন, দেব তাঁর দাদা কি না। তার উত্তরে দেবের বোন বলেছিলেন, একেবারেই না। তিনি সাধারণ দর্শক।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget