এক্সপ্লোর

Dev Wishes Rukmini Maitra: 'আমার একমাত্র সত্য...', রুক্মিণীকে আদুরে শুভেচ্ছা 'ব্যোমকেশ' দেবের

Rukmini Maitra Birthday: ২৬ জুন, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্মদিন। এদিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে সত্যবতীর চরিত্রে রুক্মিণীর লুক প্রকাশ করা হয়। সেখানে অন্তঃসত্ত্বা লুকই আনা হয় প্রকাশ্যে। 

কলকাতা: ৩২ পূর্ণ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra Birthday)। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এ (Byomkesh O Durgo Rahashya) সত্যবতী লুক। কিন্তু প্রেমিকার জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করবেন না 'ব্যোমকেশ' তা কি হয়? রুক্মিণীর জন্য দেবের (Dev) শুভেচ্ছাবার্তা এখন ভাইরাল। দেখা গেল ব্যোমকেশ ও সত্যবতীর আরও দুটি ছবি। 

'আমার একমাত্র সত্য...'

২৬ জুন, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্মদিন। এদিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে সত্যবতীর চরিত্রে রুক্মিণীর লুক প্রকাশ করা হয়। সেখানে অন্তঃসত্ত্বা লুকই আনা হয় প্রকাশ্যে। 

এর কিছুক্ষণ পরেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন দেব। প্রথম ছবিতে ধুতি-পাঞ্জাবী পরে ব্যোমকেশ লুকে দেব, পাশে শাড়ি-শাঁখা-পলা-সিঁদুর-টিপে সত্যবতী রুক্মিণী। পর্দার স্ত্রীয়ের দিকে মোহিত হয়ে চেয়ে আছেন নায়ক। পরের ছবিতে অন্তঃসত্ত্বা লুকে রুক্মিণী। ব্যোমকেশের বাহুডোরে আবদ্ধ সত্যবতী। তারপরের দুটো ছবি অবশ্য তাঁদের ছুটি কাটাতে গিয়ে তোলা। মাস তিনেক আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এই তারকা জুটি। সেখানেই সমুদ্র সৈকতে তোলা দুটি ছবি পোস্ট করেন প্রেমিকাকে শুভেচ্ছা জানানোর জন্য। তবে নজর কেড়েছে সকলেরই পোস্টের ক্যাপশনে। 

প্রিয়তমার জন্য প্রচুর কিছু একেবারেই লেখেননি দেব। বরং খুব সংক্ষেপেই যেন একগুচ্ছ কথা বলে দিলেন। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার একমাত্র সত্য... শুভ জন্মদিন রুক্মিণী মৈত্র'। এর থেকে বেশি কিছু বলার বোধ হয় সত্যিই প্রয়োজন পড়ে না। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

অভিনেতার পোস্টে রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়েছেন অজস্র অনুরাগী। কমেন্টে ভালবাসা জানিয়েছেন দেবলীনা কুমার। তবে বেশিরভাগ অনুরাগীরই একটাই বক্তব্য, 'মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনে'। সত্যিই, শুভেচ্ছাবার্তায় ফের মন জয় করলেন দেব। 

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

প্রসঙ্গত, বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ছবিতে নাম ভূমিকায় দেব, সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। চারটি শিডিউলে শ্যুটিং সারা হয়েছে বিভিন্ন জায়গায়। কেবল শ্যুটিং শেষের জন্য কেক কাটাই নয়, ওই দিন সেটে উদযাপন করা হয়েছিল দেবের পোশাক শিল্পী জয়ন্তী সেনের জন্মদিনও। এই ছবির জন্যও দেবকে সাজিয়ে তুলেছেন তিনি। তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়ে কেক কাটার ভিডিও শেয়ার করেন দেব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget