এক্সপ্লোর

Dharmendra-Hema Malini Marriage: হেমাকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র? কটাক্ষ শুনতে হয় আজও, সত্যিটা কী?

Dharmendra News Today: ১৯৮০ সালে ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করলে তা নিয়ে কম বিতর্ক হয়নি।

মুম্বই: বলিউডের সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে গণ্য হতেন। সেই ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন বরাবরই খবরের শিরোনামে জায়গা করে নিত। বিশেষ কে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং পরবর্তীতে বিবাহ নিয়ে কম চর্চা হয়নি। হেমাকে বিয়ে করতে, ধর্মেন্দ্র ইসলাম গ্রহণ করেন এবং হেমাও তাঁকে অনুসরণ করেন বলে চাউর হয়েছিল। সম্প্রতি পুরীর মন্দিরে হেমার ঢোকা নিয়েও তাই বিতর্ক হয়। কিন্তু সত্যিই কি ইসলাম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র ও হেমা? ধর্মেন্দ্র নিজেই তা নিয়ে মুখ খুলেছিলেন। (Dharmendra News)

১৯৮০ সালে ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করলে তা নিয়ে কম বিতর্ক হয়নি। কারণ আগে থেকেই বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে চার সন্তান ছিল তাঁক, সানি, ববি, অজিতা ও বিজয়া। প্রথম স্ত্রী থাকতে, তাঁর সঙ্গে বিচ্ছেদ না ঘটিয়ে দ্বিতীয় বিবাহ করলেন কী করে ধর্মেন্দ্র, প্রশ্ন ওঠে তা নিয়ে। আর সেই সময়ই ‘নিকাহ্’র তত্ত্ব সামনে আসে।  শোনা যায়, প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র। প্রথমে ‘নিকাহ্’ হয় তাঁদের। ‘দিলাওয়ার’ নাম গ্রহণ করেন ধর্মেন্দ্র, হেমা হন ‘আয়েশা বাঈ’। পরে আয়েঙ্গার আচারানুষ্ঠান মেনেও বিয়ে হয়। (Dharmendra-Hema Malini Marriage)

হেমার জীবনী ‘Hema Malini: Beyond the Dream Girl’ বইতে রাম কমল মুখোপাধ্যায় জানান ধর্মেন্দ্র এবং হেমার বিয়ের আইনি বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। কারণ হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম বিয়েতে ইতি না ঘটিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় না। ২০০৪ সালে বিজেপি-র প্রার্থী হন ধর্মেন্দ্র। সেই সময় হলফনামায়  স্ত্রী হিসেবে শুধুমাত্র প্রকাশের নামই উল্লেখ করেছিলেন তিনি। তাঁর সঙ্গে নিজের সম্পত্তিরই হিসেব দিয়েছিলেন অভিনেতা। বিষয়টি নিয়ে বিতর্ক হতে সময় লাগেনি। 

ধর্মেন্দ্র কেন তাঁর নাম হলফনামায় উল্লেখ করেননি, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন হেমাও। তিনি বলেন, “এটা আমাদের মধ্যেকার ব্যাপার। আমরা নিজেরাই এটা মিটিয়ে নেব। অন্য কাউকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না।” সেই সময় রাজ্যসভার সদস্য ছিলেন হেমা। তাঁর মনোনয়ন বাতিলের দাবিও ওঠে। হেমা ভুল নাম লিখেছেন, সঠিক ধর্ম পরিচয় উল্লেখ করেননি বলে অভিযোগ তোলা হয়। যদিও হেমার বক্তব্য ছিল, “এই সব অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে আর কিছুই বলতে চাই না আমি।”

কিন্তু হেমাকে বিয়ে করতে সত্যিই কি ইসলাম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র? ২০০৪ সালে একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করলে অভিনেতা বলেন, “এসব মিথ্যে অভিযোগ। নিজের স্বার্থে ধর্ম পরিবর্তন করার মতো পুরুষ নই আমি।”

হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নাম ধর্মেন্দ্র। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিতর্ক ছিল। মীনা কুমারীর সঙ্গে তাঁর রসায়ন নিয়েও একসময় মুখরিত ছিল মায়ানগরী। ১৯৫৪ সালে প্রকাশকেই প্রথম বিয়ে করেন অভিনেতা। সাতের দশকে হেমার সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা। বিশেষ করে ‘শোলে’র শ্যুটিংয়ের সময় দু’জনের মধ্যে সম্পর্ক গভীর হয়। হাজার বিতর্ক সত্ত্বেও ১৯৮০ সালে হেমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন ধর্মেন্দ্র। তাঁদের দুই কন্যা রয়েছে, এষা এবং অহনা। কয়েক বছর আগে, ধর্মেন্দ্র ও হেমা পুনরায় মালাবদল করেছেন বলে ছবি পোস্ট করেন এষা।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget