এক্সপ্লোর

Bollywood News: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন, কী হয়েছে অভিনেতার?

Dharmendra Hospitalised: আগামী ৮ ডিসেম্বর জন্মদিন ধর্মেন্দ্রর। ওই দিন ৯০-এ পা দেবেন বলিউডের ‘হি-ম্যান’।

মুম্বই: অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি। আগামী ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন তিনি। তার আগে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। প্রথমে জানা যায়, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। গত চার-পাঁচ দিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। যদিও পরে হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। ICU-তে রাখা হয় তাঁকে। তবে এখন অবস্থা স্থিতিশীল। (Dharmendra Hospitalised)

হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে চিন্তার কিছু নেই। স্থিতিশীল আছেন ধর্মেন্দ্র। প্যারামিটার্স ঠিক আছে তাঁর। হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবেও সমস্যা নেই। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কিছু টেস্টও হয়েছে তাঁর। (Bollywood News)

আগামী ৮ ডিসেম্বর জন্মদিন ধর্মেন্দ্রর। ওই দিন ৯০-এ পা দেবেন বলিউডের ‘হি-ম্যান’। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসেই চোখে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি সপ্তাহের গোড়াতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে গোড়ায় যদিও অন্য খবর আসে। এক সুত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানা, রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন অভিনেতা। তিনি বলেন, “হ্যাঁ, ব্রিচ ক্য়ান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তবে উদ্বেগের কোনও কারণ নেই। অভিনেতার শরীর ভাল আছে। রুটিন মেডিক্যাল টেস্টের জন্য প্রায়শই হাসপাতালে যেতে হয় তাঁকে। বর্তমানেও সেই কারণেই হাসপাতালে। ওঁকে কেউ দেখতে পেয়েছেন, আর তা থেকেই উত্তেজনা ছড়িয়েছে। তবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। উনি ভাল আছেন।”

ধর্মেন্দ্র নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানা যায়। রোজ রোজ হাসপাতালে ছোটার চেয়ে, একবারে সব টেস্ট করিয়ে নিতে চেয়েছিলেন বলে খবর আসে। ওই ব্যক্তি বলেন, “সব টেস্ট হতে দু’-তিন দিন সময় লাগে। ৮৯ বছরে রোজ রোজ ছুটে আসা সমস্যার। তাই নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা, যাতে একবারে সব মিটে যায়। দুই ছেলে সানি এবং ববি দেওল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, বাবার স্বাস্থ্য়ের দিকে কড়া নজর রয়েছে তাঁদের। টেস্ট কখন হচ্ছে, রিপোর্ট কী আসছে, সব খবর রাখছেন।”

ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। বড়পর্দার অন্যতম সুদর্শন অভিনেতার চেহারা যেমন ভেঙে পড়েছে, তেমনই আজকাল কথাও জড়িয়ে যায়, যা বুঝতে সময় লাগে বেশ। বার্ধক্যজনিত কারণে প্রিয় অভিনেতার এমন অবস্থা মেনে নিতে পারেন না অনেকেই। তবে ধর্মেন্দ্র আগের মতোই আছেন। প্রায়শই অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন তিনি।। শেষ বার, ২০২৪ সালে ‘তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা যায় তাঁকে। শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনের পৌত্র অগস্ত্য নন্দা, জয়দীপ আলাওয়ত এবং সিকন্দর খের।

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget