এক্সপ্লোর

Padma Awards 2026: মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন ধর্মেন্দ্র, বলিউডের হি-ম্যানকে অনন্য সম্মান

Dharmendra Padma Vibhushan: মরণোত্তর 'পদ্ম পুরস্কার' পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র।

নয়াদিল্লি: মরণোত্তর 'পদ্ম পুরস্কার' পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। তাঁকে 'পদ্ম বিভূষণ' পুরস্কারে সম্মানিত করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। প্রজাতন্ত্র দিবসের আগে রবিবার এবারের 'পদ্ম পুরস্কার' বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে, যাতে একেবারে শীর্ষে নাম রয়েছে ধর্মেন্দ্রর। বিনোদন জগতে যে অসামান্য অবদান, তার জন্যই মরণোত্তর 'পদ্ম বিভূষণ' পাচ্ছেন প্রয়াত অভিনেতা। (Dharmendra Padma Vibhushan)

১৯৬০ সালে, মাত্র ২৪ বছর বয়সে 'দিল ভি তেরা হম ভি' ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম 'সুপুরুষ' অভিনেতা, বলিউডের 'হি-ম্যান' হিসেবেই পরিচিত ছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন দর্শকে। তবে ধর্মেন্দ্র সকলের নজর কাড়েন 'হকীকত' ছবিতে। (Padma Awards 2026)

এর পর 'অনুপমা', 'মেরা গাওঁ মেরা দেশ', 'সীতা অউর গীতা', 'শোলে', 'লোফার', 'ইয়াদোঁ কি বারাত', 'আঁখে', 'শিকার', 'জীবন মৃত্যু', 'রাজারানি' 'ধরমবীরে'র মতো একের পর এক ছবিতে অভিনয় করে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ছয়ের দশক থেকে আটের দশক পর্যন্ত বলিউডে রীতিমতো রাজত্ব ছিল তাঁর। তাঁর শেষ ছবি 'ইক্কিস', যা অভিনেতার মৃত্যুর পর মুক্তি পেয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর চর্চায় ছিলেন ধর্মেন্দ্র। রাজনীতিতে পা রেখেও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু মানুষ ধর্মেন্দ্র বাকি সব চরিত্রকে ছাপিয়ে যান। তাঁর সান্নিধ্যে আসা সকলেই সেকথা স্বীকার করে নেন। তাই গত বছর ২৪ নভেম্বর ধর্মেন্দ্র মৃত্যুর খবরে শোকবিহ্বল হয়ে পড়ে গোটা দেশ। ধর্মেন্দ্রর চলে যাওয়া ব্যক্তিগত ক্ষতি বলেও অনুভূত হয় অনেকের। 

কোটি কোটি মানুষের মনে পাকা জায়গা করে নিলেও, ব্যক্তিগত জীবনে কোনও রকম আতিশয্য ছিল না ধর্মেন্দ্রর। অভিনয় তাঁকে তারকা করে তুললেও, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন আর পাঁচ জনের মতোই। এমনকি তাঁর মৃত্যুতেও কোনও রকম আয়োজন চোখে পড়েনি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে দাহ করা হয় অভিনেতাকে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল না কেন, সেই সময় প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু পরিবারের তরফে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিবারের ইচ্ছেতেই সবকিছু ছিমছাম ভাবে সম্পন্ন হয় বলে জানা যায়। আজ ধর্মেন্দ্রর 'পদ্মবিভূষণ' প্রাপ্তির খবর, সেই ক্ষতে খানিকটা হলেও প্রলেপ দিল বলে মনে করছেন অনেকেই। মৃত্যুর পরে হলেও, ধর্মেন্দ্রর অনুরাগীরা তাঁর এই প্রাপ্তিতে বেশ খুশি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget