এক্সপ্লোর

Dhinchak Pooja: নতুন গান নিয়ে হাজির ঢিনচ্যাক পূজা, হেসে খুন নেটিজেনরা

সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এক বাক্যে মেনে নিতেন ঢিনচ্যাক পূজা (Dhinchak Pooja) আর যাই জানুন না কেন, গানটা একেবারেই জানেন না। কিন্তু তাঁর এই গান না জানা নিয়ে জনপ্রিয়তায় কোনও খামতি পড়েনি।

মুম্বই: অনেকদিন বাদে আবার নেট দুনিয়ায় ঝড় তুললেন ঢিনচ্যাক পূজা (Dhinchak Pooja)। একটা সময় ছিল যখন তিনি ইউটিউবে খুবই জনপ্রিয় তারকা ছিলেন। তাঁর নতুন কোনও গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই লাইক কমেন্ট শেয়ারের বন্যা বয়ে যেত। তাঁর গান শেয়ার করতেন বলিউডের কিং খান থেকে তাবড় তারকারা। সকলেই এক বাক্যে মেনে নিতেন ঢিনচ্যাক পূজা আর যাই জানুন না কেন, গানটা একেবারেই জানেন না। কিন্তু তাঁর এই গান না জানা নিয়ে জনপ্রিয়তায় কোনও খামতি পড়েনি। বরং, তাঁর সরল কথাবার্তা, মিষ্টি হাসি আর ডেয়ার ডেভিল মনোভাবে মজে গিয়েছিল আম জনতা। ঢিনচ্যাক পূজার গানের অন্যতম বৈশিষ্ঠ্য হল এতে সুর তাল ছন্দ আর কিছু থাকুক না থাকুক, একটা মাত্র লাইনকে কীভাবে গান বানিয়ে দেওয়া যায়, তা তাঁকে দেখে শেখার। এবার ফের নেট দুনিয়ায় মুক্তি পেলো ঢিনচ্যাক পূজার নতুন মিউজিক ভিডিও 'আই অ্যাম এ বাইকার।'

আরও পড়ুন - New Bengali Serial: আসছে নতুন বাংলা ধারাবাহিক 'গুড্ডি'

বরাবরই ঢিনচ্যাক পূজার গানের ভিডিওগুলি দেখে বোঝা গিয়েছে তিনি গাড়ি খুবই পছন্দ করেন। তবে এবার বাইকার হয়ে ধরা দিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন গানের ভিডিও শেয়ার করেছেন ঢিনচ্যাক পূজা। গানের কথা শুনে হেসে খুন নেটিজেনরা। মিউজিক ভিডিওতে পূজাকে বলতে শোনা যাচ্ছে, 'আই অ্যাম এ বাইকার। জ্যায়সে কোই টাইগার। মোটে থোড়ি ডায়েট কর। তু ভি মুঝে লাইক কর।'

ইউটিউবে ঢিনচ্যাক পূজার নতুন গান 'আই অ্যাম এ বাইকার' আপলোড হওয়ার পর লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি নেট দুনিয়ায় কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কোনও নেট নাগরিক আবার তাঁকে হেলমেট পরার কথা মনে করিয়ে দিয়েছেন। আবার বহু নেট নাগরিক তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ইউটিউবে গানের ভিডিও আপলোড করে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ঢিনচ্যাক পূজা। বছর খানেক আগে তিনি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে এসেছিলেন। কিন্তু বেশিদিন সেখানে থাকতে পারেননি। অল্প কিছুদিনের মধ্যেই এলিমিনেট হয়ে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?

ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget