এক্সপ্লোর

New Bengali Serial: আসছে নতুন বাংলা ধারাবাহিক 'গুড্ডি'

প্রথম সারির একটি চ্যানেলে দেখানো হবে ধারাবাহিকটি। পুলিশ অফিসার হতে চাওয়া এক মেয়ের স্বপ্ন আর বাস্তব জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে দর্শকের কাছে আসছে 'গুড্ডি' (Guddi)।

কলকাতা: আসছে নতুন বাংলা ধারাবাহিক (New Bengali Serial)। সদ্য সম্প্রচারিত হয়েছে আসন্ন ধারাবাহিক 'গুড্ডির' (Guddi) প্রোমো। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন ধারাবাহিকের প্রোমো শেয়ার করেছে সম্প্রচারিত চ্যানেল। প্রথম সারির একটি চ্যানেলে দেখানো হবে ধারাবাহিকটি। পুলিশ অফিসার হতে চাওয়া এক মেয়ের স্বপ্ন আর বাস্তব জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে দর্শকের কাছে আসছে 'গুড্ডি'।

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: স্বামী জয় মেহতার জন্মদিনে কী বিশেষ উপহার দিলেন জুহি চাওলা?

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখানো হচ্ছে, প্রাণবন্ত সাহসী মেয়ে গুড্ডি। তার স্বপ্ন একদিন সে পুলিশ অফিসার হবে। আর পুলিশ অফিসার হতে গিয়ে দায়িত্বশীল পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়কে রোল মডেল বানিয়ে ফেলে সে। গুড্ডির স্কুলের প্রিয় শিক্ষিকা শিরিন, যাঁকে সে দিদিয়া বলে ডাকে। সেই শিক্ষিকার সঙ্গে পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের ছোটবেলা থেকে পরিচয়। গুড্ডি চায় অনুজের সঙ্গে বিয়ে হোক স্কুলের শিক্ষিকা শিরিনের। কিন্তু কী ঘটবে নিয়তির খেলায়? জানতে গেলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। গুড্ডির স্বপ্ন আর জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে আসছে ধারাবাহিক 'গুড্ডি'। 

বাংলার প্রথম সারির চ্যানেলে দেখানো হবে এই ধারাবাহিক। যদিও কবে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে কিংবা কোন সময়ে সম্প্রচারিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। নেট মাধ্যমে ধারাবাহিকের প্রোমো শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত দর্শকরা লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সদ্য শেয়ার করা প্রোমো দেখে ছোট পর্দার দর্শকের উচ্ছ্বাস ধরা পড়ছে কমেন্ট বক্সে। নেট নাগরিকরা ত্রিকোন প্রেমের আভাস পাচ্ছেন ধারাবাহিকের প্রোমো দেখে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা অভিনেত্রীকে দেখা গেলেও এই ধারাবাহিকে আর কে কে অভিনয় করেছেন, তা জানা যায়নি এখনও।

আরও পড়ুন - Priyanka Chopra: প্রথমবার মঙ্গলসূত্র পরার অনুভূতি কেমন ছিল? স্পষ্ট বক্তব্য 'আধুনিকা' প্রিয়ঙ্কার

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে পোশাক নিয়ে চূড়ান্ত বিতর্ক! উৎসবের দিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি শ্যাননের
রাখীর বিজ্ঞাপনে পোশাক নিয়ে চূড়ান্ত বিতর্ক! উৎসবের দিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি শ্যাননের
Dev-Jeet: দেবের সঙ্গে অভিনয় করতে চান, দেখতে যেতে চান 'দেশু7' ও! অকপট জিৎ
দেবের সঙ্গে অভিনয় করতে চান, দেখতে যেতে চান 'দেশু7' ও! অকপট জিৎ

ভিডিও

TMC vs BJP:
Kharaj Mukherjee: বাংলা সিনেমার শ্যুটিংয়ে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ, আজ ফিরলেন কলকাতায়
ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Dilip Ghosh: ইকো পার্কে রাখী বন্ধনে মেতে উঠলেন দিলীপ ঘোষ, পরিবর্তনের বাংলায় দিলেন বিশেষ বার্তা
আপনার বাবা-মা হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে আসুন Femcare Fertility-র সঙ্গে। [Sponsored]

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget