এক্সপ্লোর

Didi No One: 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রঙের উৎসব, সামিল রিয়েল লাইফ তারকা জুটিরা

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দোলের সাজ, রঙের খেলা। লেখার পাশাপাশি মঞ্চে প্রেমে, গানে মেতে উঠলেন রিয়েল লাইফ জুটিরা। 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে পালিত হল রঙের উৎসব। 

কলকাতা: 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দোলের সাজ, রঙের খেলা। লেখার পাশাপাশি মঞ্চে প্রেমে, গানে মেতে উঠলেন টেলিভিশনের রিয়েল লাইফ জুটিরা। 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে পালিত হল রঙের উৎসব। 

দোলের উৎসবে মেতেছে বিভিন্ন ধারাবাহিকের গল্পের জুটিরা। রঙের উৎসবে মেতেছে 'মিঠাই'-এর মনোহরা পরিবার থেকে শুরু করে 'পিলু'-র সুরমণ্ডল। রঙের ছোঁয়া লেগেছে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চেও। হাজির হয়েছে স্বর্ণেন্দু সমাদ্দার, শ্রুতি দাস, সোনালী চৌধুরী, রজত ঘোষ দস্তিদার, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী, প্রিয়ঙ্কা ভাদুড়ি, শৈবাল ভাদুড়ি, মৌসুমী ভট্টাচার্য্য, দ্বীপাঞ্জন ভট্টাচার্য্য, রিমি কয়াল, অরিত্র গঙ্গোপাধ্যায়, জয়ন্তী বটব্যাল, সত্যজিৎ গোস্বামী, নবনীতা, জিতু, সুস্মিতা সাহা মুখোপাধ্যায় ও সৌরভ সাহা।

খেলাও হয় রঙ নিয়ে। সাদা পোশাক থেকে শুরু করে রঙ বেলুন, আবির, সবই সামিল থাকে খেলায়। খেলার উপকরণ থেকে শুরু করে সেট, সবই মাখামাখি বসন্তের রঙে। প্রতিযোগীদের পরানো হয় সাদা পোশাক। তাদের ওপর ছোড়া হয় জল রঙ ভরা বেলুন।

আরও পড়ুন: প্রেম নয়, দোলের উৎসব পিলুর সামনে নিয়ে এল নতুন চ্যালেঞ্জ!

প্রায় ১০০০ এপিসোড শেষ করেছে 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই। সঞ্চালিকা রচনা জানাচ্ছেন, ৮টি সিজন শেষ করার পর ৯ নম্বর সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এই সিজনে বদলাবে খেলার বিভিন্ন নিয়ম। নতুন মোড়কে সাজানো হবে 'দিদি নম্বর ওয়ান'-কে। সাদা শাড়িতে প্রথম দিনের শ্যুটিং সেরেছেন রচনা। তাঁর ফটোশ্যুটের ছবি ভাগ করে নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে।

সম্প্রতি বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করছিলেন সুদীপা ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিয়েছিলেন 'রান্নাঘরের রানি'। 'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সেজেছিলেন তিনি। পাজামা-পাঞ্জাবিতে শ্যুটিং সেরেছিলেন সৌরভকেও। বাঙালি সাজেই মন কেড়েছিলেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget