এক্সপ্লোর

লকডাউনের পর মহারাষ্ট্রে ফের খুলেছে সিনেমা হল, 'মারাঠা মন্দির'-এ আবার ডিডিএলজে

১৯৯৫ সালে রিলিজের পর থেকে কার্যত নিরবচ্ছিন্নভাবে শাহরুখ খান-কাজল অভিনীত ডিডিএলজে দেখিয়ে চলেছে মুম্বইয়ের এই প্রেক্ষাগৃহ। মাঝে লকডাউনের জেরে গোটা দেশে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দেয় মহারাষ্ট্র সরকার।

মুম্বই: ২০ অক্টোবর পূর্ণ হয়েছে ২৫ বছর। তাতে কি? লকডাউনের ধাক্কা কাটিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র মিলতেই চেনা প্রেমের সাজে মুড়ল মারাঠা মন্দির। ফের তারা দেখানো চালু করল দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। ১৯৯৫ সালে রিলিজের পর থেকে কার্যত নিরবচ্ছিন্নভাবে শাহরুখ খান-কাজল অভিনীত ডিডিএলজে দেখিয়ে চলেছে মুম্বইয়ের এই প্রেক্ষাগৃহ। মাঝে লকডাউনের জেরে গোটা দেশে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দেয় মহারাষ্ট্র সরকার। আর তার পরই নিজেদের চেনা চেহারায় ফিরেছে মারাঠা মন্দির। পরিচালক হিসেবে আদিত্য চোপড়ার প্রথম ছবি প্রযোজক যশ চোপড়ার ছবি ডিডিএলজে তৈরি হয়েছিল ৪ কোটি টাকা দিয়ে। যা ভারতে ৮৯ কোটি ও বিশ্বজুড়ে ১০২.৫ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, প্রজন্মের পর প্রজন্ম জুড়ে প্রেমের ছবির স্মারক হয়ে থেকেছে ছবিটি। গতমাসেই ২৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ডিডিএলজে নস্টালজিয়ায় ভেসেছিলেন শাহরুখ-কাজলরা। সিনেমাটির সাফল্য স্মরণীয় করে রাখতে আগামী বছর লেস্টার স্কোয়ারে বসবে ‘রাজ-সিমরন’-র ব্রোঞ্জের মূর্তিও। দীর্ঘদিন মারাঠা মন্দিরে একটি সিনেমাই চলার মতো ব্রিটেনে কোনও সিনেমার চরিত্রদের মূর্তিবসানোও নজিরবিহীন ঘটনা।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget