এক্সপ্লোর

Dipika Kakkar Health Update: আপাতত টিউমার মুক্ত, ১১ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন দীপিকা! কেমন আছেন এখন?

Dipika Kakkar News: আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন তিনি

কলকাতা: স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা প্রথম নিজের ব্লগেই শেয়ার করে নিয়েছিলেন দীপিকা। বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে তিনি। স্বামী শোয়েব ইব্রাহিম ও একরত্তি ছেলেকে নিয়েই এখন সংসার তাঁর। পাশাপাশি শোয়ের ব্লগিং-ও করেন। সেখানেই অনুরাগীরা খবর পান দীপিকার। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও, মানুষের দীপিকাকে নিয়ে আগ্রহ এতটুকুও কমেনি। তাই দীপিকার ক্যানসারের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। আর আজ, সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত লিখে নিজেই নিজের শারীরিক পরিস্থিতির খবর দিলেন দীপিকা। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন তিনি। দীপিকা লিখেছেন, '১১ দিন হাসপাতালে থাকা, তারপরে বাড়িতে থাকা। আপাতত আমি টিউমার মুক্ত। তবে চিকিৎসার মাত্র একটা অংশ এটা। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চিকিৎসা চলবে। আর আমার নিজের ওপর বিশ্বাস রয়েছে, আমার শরীর ও তাতে সাড়া দেবে। এই ১১ দিন ভীষণ কঠিন ছিল। কিন্তু আমার আশেপাশে যে ভাল মানুষেরা ছিলেন, তাঁদের জন্যই সবটা সহজ হয়ে গিয়েছে। কোকিলাবেন হাসপাতালের সমস্ত চিকিৎসকেরা আমার ভীষণ যত্ন নিয়েছেন। ডঃ সোমনাথ চট্টোপাধ্যায় আর তাঁর টিমের সবাই শুধু এক একজন ভাল চিকিৎসক নন, প্রত্যেকে ভীষণ ভাল মানুষ। যখন একজন চিকিৎসক ভালবেসে, রোগীর কষ্টটা অনুভব করে চিকিৎসা করেন, তখন রোগী তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেনই। হাসপাতালের সিস্টার এবং অন্যান্য কর্মীদের কাছেও আমি নতশির। আপনাদের সবাই যত্নে আমি সুস্থ হতে পেরেছি আর বাড়ি ফিরে যেতে পেরেছি। ভালবাসা আর প্রার্থনা আমার সবচেয়ে বড় শক্তি যেটা মানুষ আমায় নিরন্তর জুগিয়েছেন। মন থেকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার ভালবাসা পেয়ে মনে মনে অনেকটা শক্তি পেয়েছি। আপনাদের ভালবাসা আর আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আগামীর চিকিৎসার ও খুব উন্নতি হবে।'

দীপিকার এই পোস্টে তাঁকে গওহর খান সহ অনেক বন্ধুরা ও অগুণতি ভক্তরা ভালবাসা জানিয়েছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipika (@ms.dipika)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget