এক্সপ্লোর

Sreelekha Mitra: নন্দনে স্ক্রিনিং হল পরিচালক শ্রীলেখা মিত্রর ছবি ‘এবং ছাদ’-এর

সরোদের সুর আর ছাদের নস্টালজিয়া এই ছবির পরতে পরতে...

কলকাতা: ‘এবং ছাদ’...স্বল্পদৈর্ঘ্যের এই ছবির ট্রেলার জুড়ে শুধুই সরোদের সুর আর ছাদে কাটানো বাঙালি জীবনের কিছু টুকরো কোলাজ। ছবিতে নতুন মুখের পাশাপাশি রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রীতম দাস। এই ছবি পরিচালনা ও প্রযোজনা করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন...

Brahmastra: অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করে। এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি।

এই নিয়ে দ্বিতীয়বার পরিচালকের আসনে বসলেন শ্রীলখা। তাঁর প্রথম পরিচালিত ছবির নাম ‘বিটার হাফ’।এর আগে বেঙ্গালুরু ও ঔরঙ্গাবাদের উৎসবে স্ক্রিনিং হয়েছে ছবিটি। সেরা ছবি ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ছবিটি।‘এবং ছাদ’-র ট্রেলারেই বোঝা যাচ্ছে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা। টুকরো টুকরো ফ্রেমে নানান মুহূর্তের আবেশ উঠে এসেছে এই ছবির হাত ধরে। রয়েছে ভিন্ন বয়েসের গল্প। আত্মউপলব্ধি...আত্মকথন।

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে শ্রীলেখার এই ছবিটি। প্রসঙ্গত, সদ্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে শ্রীলেখার ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন কলকাতা’। পরিচালক শ্রীলেখা মিত্র জানিয়েছেন তিনি শুধুমাত্র অভিনয়ের গণ্ডির মধ্য়ে আর নিজেকে আটকে রাখবেন না। তাই ইদানীং তিনি মন খুলে গল্প লেখাও শুরু করেছে। ‘এবং ছাদ’ ছবিটিও তাঁর সেরকমই একটি প্রচেষ্টা।


গত কয়েক মাস ধরেই চলছিল ছবি তৈরির কাজ। এর জন্য উত্তর কলকাতার একাধিক ছাদে রেইকি করেছিলেন শ্রীলেখা। টানা দু'দিন চলেছিল শুটিং পর্ব।সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে নানা সময় নানা পোস্টও দিতেন তিনি। মার্চ মাসে এই ছবির প্রথম পোস্টার শেয়ার করেছিলেন শ্রীলেখা। যেখানে দেখা যাচ্ছিল,  দূরে সূর্য ডুবছে, রংচটা এক উত্তর কলকাতার বাড়ির ছাদ দিয়ে দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া বাড়ি! পোস্টারেই শ্রীলেখা ইঙ্গিত দিয়েছিলেন, এই ছবিতে এক অন্যরকম গল্প বলবেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে ট্রেলার আপলোড করেছেন শ্রীলেখা মিত্র। অবশেষে, আজ নন্দনে  স্ক্রিনিং হল ‘এবং ছাদ’-এর। যেখানে ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু সিনেপ্রেমী দর্শকও। 

সবশেষে দর্শকের এই ছবি কতটা ভালো লাগবে, এখন অপেক্ষা সেটাই দেখার।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget