এক্সপ্লোর

Tansener Tanpura Part 3: ওয়েবসিরিজে ডেবিউ, 'তানসেনের তানপুরা' খুঁজবেন দিতিপ্রিয়াও

ছোটপর্দা, বড়পর্দা থেকে এবার ওটিটি। ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন দিতিপ্রিয়া রায়। 'হইচই'-এর ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'-য় আলাপ শ্রুতির সঙ্গে হাত মিলিয়ে এবার রহস্যের জট খুলবেন দিতিপ্রিয়াও!

কলকাতা: ছোটপর্দা, বড়পর্দা থেকে এবার ওটিটি। ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন দিতিপ্রিয়া রায়। 'হইচই'-এর ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'-য় আলাপ শ্রুতির সঙ্গে হাত মিলিয়ে এবার রহস্যের জট খুলবেন দিতিপ্রিয়াও!

ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে 'হইচই'-এর ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'। বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায় অভিনীত এই ওয়েবসিরিজের গল্প সুরে সুরে বাঁধা। ২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসিরিজ ছিল এটি। এরপর দর্শকদের কাছে আবেদনেই ফিরিয়ে আনা হয় 'তানসেনের তানপুরা' র দ্বিতীয় পর্বও। কিন্তু এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে তৃতীয় পর্ব। সিরিজের প্রধান চরিত্র আলাপ ও শ্রুতির সঙ্গে এবার তানপুরার সন্ধান চালাবেন দিতিপ্রিয়াও।

প্রকাশ্যে এসেছে ওয়েবসিরিজে দিতিপ্রিয়ার প্রথম লুকও। লম্বা স্কার্ট ও সাদা টপে ঝলমল করছেন দিতিপ্রিয়া। কখনও আবার ওয়েস্টার্ন পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। 

সদ্যই ধারাবাহিক রানি রাসমনি শেষ করেছেন দিতিপ্রিয়া। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রায়কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়াই। এর ফাঁকে কয়েকটা ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ধারাবাহিক শেষের পর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেছিলেন,  'আমার ছোটপর্দা থেকে একটু বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে। রানিমা-র চরিত্রের অভ্যেসটা কাটাতে একটু সময় লাগবে। তবে ছবিতে কাজ করব। অচেনা উত্তম ছবির শ্যুটিং চালু হয়েও কোভিড পরিস্থিতির জন্য আপাতত বন্ধ রয়েছে। পাভেলের সঙ্গে একটা নতুন ছবিতে কাজ করব। মায়ামৃগয়া ছবিতেও কাজ করব। পরিস্থিতি স্বাভাবিক হোক। বব বিশ্বাস আর অভিযাত্রীকের মুক্তিও তো আটকে রয়েছে।'

আগামীতে একাধিক ছবিতেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'মায়ামৃগয়া' ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়াকেও। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে 'অচেনা উত্তম' ছবিতে দেখা যাবে তাঁকে। আটকে রয়েছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত 'অভিযাত্রীক' ছবিটি। অপুর গল্পে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণার চরিত্রে।

অনলাইনে পড়াশোনা চলছে দিতিপ্রিয়ার। বাড়িতে বসেই অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তারপর ফের লাইটস, ক্যামেরা, অ্য়াকশন। তবে আর 'রানিমা' নয়, অন্য ভূমিকায় দিতিপ্রিয়াকে দেখবেন দর্শক।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget