এক্সপ্লোর

'ডন-থ্রি'তে প্রিয়ঙ্কা চোপড়া নয়, চাই দীপিকাকে, শর্ত শাহরুখ খানের!

মুম্বই: বলিউডের একজন অভিনেত্রী এখন বিতর্কের কেন্দ্রে। তিনি হলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা এইমুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন তাঁর ‘পদ্মাবতী’ ছবির জন্যে। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করার জন্যে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। তবে এইসমস্ত কিছুর মধ্যেই বলিউড এবং হলিউড থেকে একাধিক গুরত্বপূর্ণ ছবির প্রস্তাবও পাচ্ছেন অভিনেত্রী। দীপিকাকে ছবিতে অভিনয় করানোর চাহিদা এইমুহূর্তে এতটাই তুঙ্গে, যে শোনা যাচ্ছে ‘ডন থ্রি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রিয়ঙ্কা চোপড়াকে সরিয়ে দীপিকার কথা ভাবছেন ছবির প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। একটি ফিল্ম ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, কিং খান নিজেই চাইছেন ‘ডন থ্রি’তে তাঁর সঙ্গে গাঁটছড়া বাধুক দীপিকা। এর আগে তাঁরা দুজন একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ তিনটিই বক্স অফিসে সুপারডুপার হিট। দীপিকার বলিউড সফরও শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে শাহরুখের বিপরীতে। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রিও অসাধারণ। আর সেই রসায়নকেই তুরুপের তাস করে নিজের পরবর্তী ছবিতে ব্যবহার করতে চান বলিউড বাদশা। এদিকে প্রিয়ঙ্কাও এখন ব্যস্ত রয়েছেন কোয়ান্টিকো সহ একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে। তাই দীপিকাই অন্যতম পছন্দ প্রযোজকদেরও। পর্দায় গ্যাংস্টার নিয়ে তৈরি ‘ডন’ আগেও দর্শকমহলে নতুন আগ্রহ তৈরি করেছিল। এবারও আশা করা হচ্ছে ‘ডন থ্রি’ও বক্স অফিসে বিরাট সাফল্য আনবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Embed widget