এক্সপ্লোর

Dr. Bakshi: সরস্বতী পুজোয় 'ডাঃ বক্সী' হয়ে প্রকাশ্যে এলেন পরমব্রত

বসন্ত পঞ্চমীতে মুক্তি পেল 'ডা: বক্সী' ছবির টিজার। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন এই ছবির প্রধান তিন চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত ।

কলকাতা: বসন্ত পঞ্চমীতে মুক্তি পেল 'ডা: বক্সী' ছবির টিজার। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন এই ছবির প্রধান তিন চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আজ, সরস্বতী পুজোর দিন মুক্তি পেল এই ছবির টিজার। তবে টিজার জুড়ে কেবল পরমব্রতর গলা আর ছবি। গোটা টিজারে হাসপাতালের ভিতরের ছবি আর চিকিৎসার জিনিসপত্র। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে, ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু মোশান পোস্টারে তাঁর হাতে দেখা গিয়েছিল ছুরি, কপালে ক্ষত। সেখান থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। মেডিক্যাল থ্রিলার এই ছবি মুক্তি পাবে এই বছরেই।

প্রথমে পরমব্রতর গলায় শোনা গেল গীতার স্তোস্ত্র, এরপরেই চশমা পরা একেবারে অচেনা লুকে স্ক্রিনে এলেন পরমব্রত। নিজের পরিচয় দিলেন ডাঃ বক্সী বলে। 

তৈরি হয়ে রয়েছে সপ্তাশ্বর নতুন ছবি 'জতুগৃহ'-ও। পরিচালক বললেন, 'জতুগৃহ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জন্য পুর্নবিবেচনা করা হচ্ছে মুক্তির দিন। প্রেক্ষাগৃহে নতুন করে বিধি জারি হয়েছে। তবে এই বছরেই মুক্তি পাবে 'জতুগৃহ' আর 'ডাঃ বক্সী'। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম) আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে, ভালো বিষয় হলে কেবল বলিউড নয়, যে কোনও ছবিই ব্যবসা করতে পারে। শুধু স্পাইডারম্যান কেন, আঞ্চলিক ছবি 'পুষ্পা'-ও ভালো ব্যবসা করেছে। বাংলা ছবির বিষয়বস্তুও ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক টানবেই।'

প্রসঙ্গত চলতি বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জতুগৃহ'। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি। বর্তমানে সিনেমাহল খোলা থাকলেও আসনসংখ্যার কেবল ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আজ সেই সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এরপরেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পাবে 'জতুগৃহ'। এই খবরে শীলমোহর দেন স্বয়ং প্রযোজক।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Budget 2022: अपने संसदीय क्षेत्र में बजट की ABCD बताएंगे बीजेपी सांसद, विपक्ष के हमले को रोकने की पूरी तैयारी
 

Dr. Bakshi: সরস্বতী পুজোয় 'ডাঃ বক্সী' হয়ে প্রকাশ্যে এলেন পরমব্রত

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget